Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬

সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের

ভারত-১৪৭/৭ (রায়না -৩৪, ধোনি- ৩৬) ইংল্যান্ড-১৪৮/৩ (রুট- ৪৬, মর্গ্যান-৫১) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়। চোখ রাখুন Advertisement ইংল্যান্ড সাত উইকেটে জয়ী৷ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, জাদেজাকে৷ সিরিজের প্রথম ম্যাচে সেটাই বোধহয় ফ্যাক্টর হয়ে গেল৷ বিশেষত ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে৷ চহাল চমক … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/sports/england-thrashes-india-by-7-wickets-in-the-first-match-of-t20-series/pid/44036/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১৪:৩১

options
link
সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার ভারতের zoom

ভারত-১৪৭/৭ (রায়না -৩৪, ধোনি- ৩৬)

ইংল্যান্ড-১৪৮/৩ (রুট- ৪৬, মর্গ্যান-৫১)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইংল্যান্ড সাত উইকেটে জয়ী৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অশ্বিন, জাদেজাকে৷ সিরিজের প্রথম ম্যাচে সেটাই বোধহয় ফ্যাক্টর হয়ে গেল৷ বিশেষত ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে৷ চহাল চমক দিলেন বটে, তবে ম্যাচ বাঁচাতে পারলেন না৷ নেহরার অভিজ্ঞতাতেও ফিরল না পুরনো ম্যাজিক৷ সাধারণতন্ত্র দিবসে ইংল্যান্ডের কাছে হার মানতে হল কোহলি বাহিনীকে৷

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু

কোহলির জয়রথ থামাতে এদিন গোপন অস্ত্রের ব্যবস্থা করেছিল ইংল্যান্ড৷ ম্যাচের আগের দিনই সে সব পাত্তা দেননি ভারতীয় ক্যাপ্টেন৷ তা শুধু কথায় নয়, কাজেও৷ এদিন লোকেশ রাহুলকে নিয়ে ওপেন করতেই নেমে পড়লেন৷ তবে সব দিন সমান যায় না৷ আজকের দিনটাও কোহলির ছিল না৷ 2535বলা যায়, ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্যও আজকের দিনটা ঠিকঠাক ছিল না৷ কোহলি, রাহুল, যুবরাজ কেউই তেমন কিছু করতে পারলেন না৷ আশা জাগাচ্ছিলেন সুরেশ রায়না৷ একদিনের সিরিজে কেদার যাদবের দুরন্ত পারফরম্যান্সের জেরে তিনি দলে জায়গা পাবেন কি না তা নিয়েই জোর জল্পনা ছিল ক্রিকেট দুনিয়ায়৷নিজেকে প্রমাণ করার একটা তাগিদ বোধহয় ছিল রায়নার নিজেরও৷ এদিন তাঁর ব্যাট থেকে বড় রানের ইনিংস আসার ইঙ্গিতও ছিল৷ কিন্তু স্টোকসের কাছে পরাস্ত হতে হল৷ ফিরলেন ৩৪ রান করে৷ একা দুর্গ সামলাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ যতক্ষণ তিনি ক্রিজে আছেন, ততক্ষণ ভারতেরও রান মেশিন সচল থাকবে, এমনটাই প্রত্যাশা৷ কিন্তু তাঁকে সঙ্গত দেওয়ার যোগ্য ব্যক্তি কাউকে দেখা গেল না৷ মণীশ পাণ্ডে ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না৷ হার্দিক, বুমরাও তথৈবচ৷ ফলত ১৪৭ রানেই থামতে হল ভারতকে৷ ধোনি অপরাজিত থেকে গেলেন ২৭ বলে ৩৬ রান করে৷

সম্মান অর্জন করতে চান, তাই সাম্মানিক ডক্টরেট ফিরিয়ে দিলেন দ্রাবিড়

টি-টোয়েন্টিটে এখন যেরকম রান ওঠে, তাতে লক্ষ্যমাত্রা এমন কিছু নয়৷ রয় ও বিলিংস খেলছিলেন হাত খুলেই৷ আশিস নেহরাকে ফিরিয়ে আনা নিঃসন্দেহে ভারতের বড় চমক৷ আবার তাঁর অভিজ্ঞতার ভেলকি দেখাবে, এমনটা আশা ছিল৷ কিন্তু এদিন নেহরা খেলার রং বদলে দিতে পারলেন না, বদলে ম্যাজিক দেখালেন চহাল৷ পরপর শুধু রয়, আর বিলিংসেই ফেরালেন না, ভারতকেও খেলায় ফিরিয়ে আনেন৷ মোড় ঘোরানো মুহূর্তেই খেলাকে এনে দাঁড় করিয়েছিলেন চহাল৷ তবে রুট, মর্গ্যান দক্ষতার সঙ্গেই ঘর সামলাতে থাকেন৷ ভারতীয় বোলারদের সমস্ত ভুলচুকে কড়া শাসনের মেজাজেই দেখা গেল দুজনকে. ফলত জয়ে পৌঁছতে দেরি হয়নি৷ ৩৮ বলে ৫১ করে মর্গ্যান যখন ফিরলেন, তখন ঘর গুছিয়ে নিয়েছে ইংল্যান্ড৷ বাকি কাজটার জন্য রুট তো ছিলেনই৷ বুমরাহ যদি রুটের উইকেটটা নিতে পারতেন, তবে হয়ত খেলায় কিছু চমক থাকলেও থাকতে পারত৷ কিন্তু নো বলের গেরোয় সে সুযোগ হারালেন বুমরাহ৷ ফলত ম্যাচ জিততে বিশেষ কষ্ট করতে হয়নি ইংল্যান্ডকে৷ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ই হাসিল করে নিল মর্গ্যানবাহিনী৷

পদ্ম সম্মান না পেয়ে ক্ষোভ উগরে দিলেন জোয়ালা গুট্টা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.