আইসল্যান্ড – ২ (সিগার্ডসন, সিথোরসন)
ইংল্যান্ড – ১ (রুনি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঘটনের সোমবার৷ মেসির বিদায় নিয়ে তোলপাড় বিশ্ব৷ এর মধ্যেই ফের মঙ্গলবার ভোররাতে অঘটন৷ এবারে ইউরোর সবুজ ময়দানে অঘটনের সূচনা করল প্রথমবার খেলতে আসা আইসল্যান্ড৷ ফেভারিট ইংল্যান্ডকে ফুটবলের ময়দানেও ব্রেক্সিট-এর রাস্তা দেখিয়ে দিল ২-১ গোলে হারিয়ে৷
সোমবার খেলার শুরুতেই রুনির গোলে এগিয়ে সাড়া ফেলে দেয় ইংল্যান্ড৷ তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেননি ইংরেজরা৷ দুই মিনিট পরই রাগনার সিগার্ডসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড৷ সতীর্থের ফ্রি কিক কাওরি আর্নাসনের মাথা ছোঁয়ানোর পর গোলমুখে পেয়ে যান সিগার্ডসন। সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি আইসল্যান্ডের ডিফেন্ডার৷
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আইসল্যান্ডকে৷ কিছুক্ষণ পরে কোলবেইন সিথোরসনের গোলে এগিয়ে যায় ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথম খেলতে আসা দলটি৷ শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে তাঁরা৷
ফুটবল ঐতিহ্যে দুই দেশের ফারাকটা আকাশ-পাতালের সমতুল্য৷ ইংল্যান্ডকে বলা হয় ফুটবলের আঁতুরঘর৷ আর আইসল্যান্ড সেখানে অনেকটাই পিছিয়ে থাকা এক দেশ৷ বিশ্বকাপে কখনও খেলার সৌভাগ্য হয়নি৷ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও এবারই প্রথম খেলার সুযোগ মিলেছে৷ প্রথম পদক্ষেপেই ইতিহাস গড়ে পা রাখল শেষ আটের লড়াইয়ে৷ রবিরার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ আয়োজক দেশ ফ্রান্স৷ তবে, হাতেখড়িতেই বাজিমাত করে ফেলেছে ছোট্ট দ্বীপদেশটি৷ আর ইংল্যান্ড দলকে দেশে ফিরতে হচ্ছে একরাশ লজ্জা আর হতাশা নিয়ে৷

সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব