সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিফা যেন নতুন করে ভাবতে শিখেছে৷ ২০২৬ বিশ্বকাপ ৪৮টি দলকে নিয়ে করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ জিয়ান্নি ইনফান্তিনো সেরকমই জানালেন৷ তাঁর দাবি, প্রথম রাউন্ডের পরই পরাজিত ষোলো দলকে বাড়ি ফিরে যেতে হবে৷ কিন্তু বেশি সংখ্যক দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতেই এই উদ্যোগ বলে জানালেন ফিফা সভাপতি৷
একটি অনু্ষ্ঠানে গিয়ে ইনফান্তিনো বলছিলেন, “প্রথমদিকে চল্লিশ দল নিয়ে বিশ্বকাপ করার কথা ভেবেছিলাম৷ তাতে অবশ্য হিসাব মেলানো যাচ্ছিল না৷ ৪৮টি দল খেললে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে৷ তবে এই প্রক্রিয়া এখনই শুরু করা সম্ভব নয়৷ ফুটবল খেলিয়ে দেশগুলির সঙ্গে আলোচনায় বসতে হবে৷” ৩২টি দলের মধ্যে ম্যাচ হয় ৬৪টি৷ ৪৮টি দল খেললে বিশ্বকাপে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৮০৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১