Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

প্রথম ম্যাচেই উত্তীর্ণ যুবভারতী, চিলির বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

জোড়া গোল বরুসিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার স্যাঞ্চোর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১৪:৪৫

options
link
প্রথম ম্যাচেই উত্তীর্ণ যুবভারতী, চিলির বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের zoom

চিলি- ০

ইংল্যান্ড- ৪ (স্যাঞ্চো ২, হাডসন-ওদোই, অ্যাঞ্জেল গোমস)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দীর্ঘদিনের অপেক্ষা। অবশেষে ফুটবল ফিরল যুবভারতীতে। তাও কিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড বনাম চিলির মতো দুই হেভিওয়েট দলের ম্যাচ দিয়ে। ভারতীয় দলের খেলা না থাকুক, হোক না দু’টি বিদেশি দল তবুও দর্শক আসন ভরিয়ে দিল ফুটবল প্রিয় বাঙালি। কানায় কানায় ভরতি না হলেও দর্শকসংখ্যার বিচারে বলা যেতেই পারে পাস মার্কস পেয়েছে বাঙালির অন্যতম গর্ব এই স্টেডিয়াম। আর এদিকে, ম্যাচের আবার লেটারমার্কস নিয়ে পাস করল ইংল্যান্ড। গ্রুপ লিগের প্রথম ম্যাচে চিলিকে উড়িয়ে দিল ৪-০ গোলে। এর মধ্যে শেষ তিনটি গোল তারা করেছে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করল ইংল্যান্ডের তারকা ফুটবলার জাডন স্যাঞ্চো।

[দিল্লিতে যুব বিশ্বকাপ দেখতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার দর্শকরা]

ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবরকম ব্যবস্থাই করেছিল রাজ্য সরকার। যাতায়াতের জন্য ছিল পর্যাপ্ত বাসের ব্যবস্থা করেছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে যুবভারতীকে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা ছিল। এছাড়াও ছিল প্রচুর স্বেচ্ছাসেবী। কোথায় কীভাবে গেলে অনায়াসে মাঠে ঢোকা সম্ভব হবে খেলা দেখতে আসা দর্শকদের তা জানিয়ে গিয়েছে তারা। আর দর্শক আসনে উপস্থিত থাকা প্রায় ৫০ হাজার লোককে আনন্দ দিয়েছে ইংল্যান্ডের খেলা। এদিন ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ইংরেজ বাহিনী। আর ভিদাল-আলেক্সি স্যাঞ্চেজদের উত্তরসূরীরা যেন কিছুতেই আটকাতে পারছিল না স্যাঞ্চো-সহ অন্যান্য ইংরেজ ফুটবলারদের। একা স্যাঞ্চোই নাকানিচোবানি খাওয়াল চিলির ডিফেন্ডারদের। কেন তাঁকে বরুসিয়া ডর্টমুন্ডের কাছ থেকে জোর করে নিয়ে এসে দলে রেখেছে ইংল্যান্ড শিবির, সেকথা প্রমাণ করল এই ফুটবলার। পাশাপাশি গোটা বিশ্বকে জানিয়ে দিল, আগামী দিনে বড় তারকা হওয়ার সমস্ত মশলাই মজুত রয়েছে তার মধ্যে। এদিন প্রথমার্ধে তিন মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইংল্যান্ড। স্যাঞ্চোর পাস থেকে গোলটি করে হাডসন-ওদোই। এরপর ১৯ মিনিটে ব্রিউস্টার সহজ সুযোগ নষ্ট না করলে ইংল্যান্ড দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারত। প্রথমার্ধে ৩৬ মিনিটে অবশ্য সুযোগ পেয়েছিল চিলির ম্যাক্সিমিলিয়ানো গুয়েরেরো। কিন্তু তাঁর শট পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে।

[‘সৌরভের আত্মত্যাগের জন্যই ধোনি আজ এত বড়মাপের ক্রিকেটার’]

দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোটাই স্যাঞ্চো ম্যাজিকের ঝলকানি। ৫০ ও ৬০ মিনিটে পরপর দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করে সে। শেষদিকে আবার ছিল অন্য এক নাটক। ইংল্যান্ডের খেলোয়াড় ব্রিউস্টারকে ফাউল করে লালকার্ড দেখে চিলির গোলকিপার বোরকুয়েজ। এদিকে, তিনটি পরিবর্তন করে ফেলায় মিডফিল্ডার ব্রাঙ্কো প্রভোস্তেকে গোলের নিচে দাঁড়াতে হয়। আর ওই ফাউলের কারণে পাওয়া ফ্রি-কিক থেকে ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যাঞ্জেল গোমস চিলির কফিনে শেষ পেরেকটি পোঁতে। দশ জনে খেললেও সৌভাগ্যবশত আর কোনও গোল খায়নি চিলি। তবে বলা যেতেই পারে লাতিন আমেরিকার শিল্প বনাম ইউরোপের ওয়ান টাচ ফুটবল এদিন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন যুবভারতীতে উপস্থিত দর্শকরা।

অন্যদিকে, গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ফ্রান্স। প্রথমবার অংশ নেওয়া নিউ ক্যালিডোনিয়াকে তারা হারাল ৭-১ গোলে।

[স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু ব্রাজিলের]

ছবি- অচিন্ত্য রায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.