সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘ না চাইতেও জলের মতোই বুধবার ব্রাজিল-ইংল্যান্ড মেগা সেমিফাইনাল আয়োজনের সুযোগ পেয়েছে যুবভারতী। ফের সাম্বা ঝড় দেখার সুযোগ মেলায় বাঙালির মুখে চওড়া হাসি। ইতিমধ্যে কলকাতা জুড়ে শুরু হয়েছে টিকিটের হাহাকার। অনেকেই হন্যে হয়ে টিকিট খুঁজে চলেছেন। কেউ পাচ্ছেন, আবার কেউ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে, অল্পসময়ের মধ্যে জানানো হলেও যুবভারতীতে অনুষ্ঠিত ম্যাচটিকে ত্রুটিহীন করতে চাইছেন উদ্যোক্তারা। দর্শক থেকে শুরু করে খেলোয়াড়দের নিরাপত্তা, সব দিকেই বিশেষ নজর রাখছে পুলিশ প্রশাসন। এজন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। থাকবে সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত পুলিশ বাহিনীও। এছাড়া স্টুয়ার্ডদের জামাতেও লাগানো হবে ক্যামেরা। কোনও দর্শক অভব্য আচরণ করলেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। মঙ্গলবার এই সমস্ত কিছু জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
[সেমিফাইনালের টিকিটের হাহাকার, যুবভারতীতে বিক্ষোভ ফুটবলপ্রেমীদের]
এর আগে ব্রাজিল-জার্মানি ম্যাচের দিন কিছু ঘটনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। মুষ্টিমেয় কিছু দর্শকের জন্য মাথা হেঁট হয়েছিল ফুটবলপ্রেমী তথা কলকাতাবাসীর। ম্যাচের দ্বিতীয়ার্ধে জার্মানির বিরুদ্ধে পাওলিহোর গোলের পর দেখা যায় ব্রাজিল ফুটবলারদের উপর গ্যালারি থেকে এসে পড়ছে জলের পাউচ। যাতে নোংরা হয়েছে সাজানো পরিষ্কার মাঠ। ম্যাচ শেষে আটজন দর্শককে পাউচ ছোড়ার অভিযোগে আটকও করে পুলিশ৷ এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, গ্যালারির চেয়ার ভাঙা। ডার্বিতে এ ছবি হামেশাই চোখে পড়ে। গ্যালারি ভাঙচুর, আগুন, ব্যারিকেড ভেঙে দেওয়ার ঘটনার বহুবার সাক্ষী থেকেছে এই যুবভারতী। ইস্ট-মোহন সমর্থকদের কাছে এ আর এমন কী বড় ব্যাপার!
[জানেন, ফিফার বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো নিজে কাকে ভোট দিয়েছিলেন?]
এই সমস্ত কিছু আটকাতেই তাই আরও কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার সন্তোষ পাণ্ডে বলেন, ‘স্টেডিয়ামের ১২টি ব্লকেই সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়া প্রত্যেকটি ব্লকে দু’জন করে সাদা পোশাকে স্টিউয়ার্ড মোতায়েন করা থাকবে। তাঁদের জামায় বুকের কাছে লাগানো থাকবে লুকানো ক্যামেরা। যদি কেউ মাঠে অভব্য আচরণ করে কিংবা স্টেডিয়ামের কোনও ক্ষতি করে তাহলে ওই ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যাবে। এরপরই তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকী আজীবন যুবভারতীতে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও চাপানো হতে পারে।’ বিদেশের ফুটবলে হামেশা দেখা গেলেও ভারতীয় ফুটবলের ইতিহাসে স্টুয়ার্ডদের এই প্রথমবার রাখা হবে। শুধু সেমিফাইনাল নয়, ফাইনালেও যুবভারতীর প্রত্যেকটি ব্লকে রাখা হবে তাঁদের।
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’