স্পেন- ৩ (আবেল রুইজ-২, ফেরান)
মালি- ১ (লাসানা এনদিয়াইয়ে)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা ছিলই। আর সেই মতোই আফ্রিকার দেশ মালি-কে হারিয়ে অতি সহজেই যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। ম্যাচের ফলাফল স্পেনের পক্ষে ৩-১। জোড়া গোল স্পেনের আবেল রুইজের। যেখানে আরেক ইউরোপীয় দেশ ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।
[মা ও পরিবারকে হ্যাটট্রিক উৎসর্গ করল ভবিষ্যতের তারকা ব্রিউস্টার]
এদিন নবি মুম্বইয়ে শুরু থেকেই নিজেদের চেনা ছন্দে খেলতে থাকে স্পেন। সেই তিকিতাকা ছন্দ, সেই একের পর এক পাস। যা কিনা স্পেনের জাতীয় দলের খেলায় হামেশাই দেখা যায়। আর ছোটরা যে দাদাদের অনুসরণ করবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তাই শুরু থেকেই বলের দখল পেতে যথেষ্ট লড়াই করতে হয় মালির খেলোয়াড়দের। প্রথমার্ধে মাঝেমধ্যেই ঝটিতি আক্রমণে গেলেও তেমনভাবে বলের দখল কখনই সেভাবে পায়নি মালির ফুটবলাররা। উলটোদিকে, স্পেনের খেলোয়াড়রা ছিল সম্পূর্ণ নিজস্ব মেজাজেই। ম্যাচের ১৯ মিনিটেই পেনাল্টি থেকে দলের প্রথম গোল করে তারকা ফুটবলার আবেল রুইজ। এরপরও বেশ কয়েকটি সহজ সুযোগ এসেছিল তাদের কাছে। কিন্তু গোল হয়নি। তবে বিরতির আগেই আরও একটি গোল করে স্প্যানিশ আর্মাডা। ৪৩ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করে সেই রুইজ-ই।
[ওয়াংখেড়ের হারের বদলা পুণেতে নিল টিম ইন্ডিয়া]
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বজায় ছিল স্পেনের আধিপত্য। আক্রমণে আসলেও কখনই হুল ফোটাতে পারেনি মালির খেলোয়াড়রা। উলটে ৭১ মিনিটে ফেরান স্পেনের হয়ে ব্যবধান বাড়ান। তবে ৭৪ মিনিটে মালির হয়ে একটি গোল শোধ করেন লাসানা এনদিয়াইয়ে। তবে সেটা দলের হার বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ৩-১ ব্যবধানেই ম্যাচ জিতে ফাইনালে চলে যায় স্পেন। এবারের মতো যাত্রা শেষ। তাই ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়ল মালির ফুটবলাররা। এদিকে, আগামী ২৮ অক্টোবর যুবভারতীতে ফাইনালে রাত আটটায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে স্পেন। উলটোদিকে, ওই দিনই একই স্টেডিয়ামে বিকেল পাঁচটায় মালির বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে নামবে ব্রাজিল।
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’