ব্রাজিল: ৩
হন্ডুরাস: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌতূহলের অবসান। চলতি যুব বিশ্বকাপের সবচেয়ে বড় মনোরঞ্জনের সাক্ষী থাকতে চলেছে রবিবারের যুবভারতী। কারণ সেদিনই জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ব্রাজিল।
কলকাতা আসার পরই ব্রাজিলের বিরুদ্ধে কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে জার্মান খুদেরা। তারা যেন জানতই কোচিতে হন্ডুরাসকে দুরমুশ করে ব্রাজিলের শেষ আটে ওঠা শুধু সময়ের অপেক্ষা। হলও তাই। দিওয়ালির প্রাক্কালে সাম্বার ছন্দে মেতে উঠল জওহরলাল নেহরু স্টেডিয়াম। দলের অন্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়র ছাড়াই ব্রাজিলের বিজয়রথ ছুটছে শুরু থেকে। গ্রুপ পর্যায়ে তিনে-তিন করে শেষ যোলোয় পৌঁছনো। আর এদিন হন্ডুরাসকে গোলের কোনও সুযোগই দিল না পেলের দেশের খুদেরা। কোচ কার্লোস আমাদেউকে নিরাশ করেনি ব্রেনার, ওয়েসলিরা।
দাদারা পাঁচবারের চ্যাম্পিয়ন। ভাইরাও যেন সেই লক্ষ্যেই একটু একটু করে এগিয়ে যেতে চাইছে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিন খেলল চ্যাম্পিয়নের মতোই। ধারে ও ভারে এগিয়ে থাকা ব্রাজিল কখনওই বিপক্ষকে হালকাভাবে নেয়নি। আর সেটাই মাঠে কাজে লাগল। ম্যাচের আগে কোচ কার্লোস বলছিলেন, “কনকাকাফ কোয়ালিফায়ারে হন্ডুরাসের পারফরম্যান্স দেখেছিলাম। সেখানে অনেকগুলি গোল করে তারা। যুব বিশ্বকাপেও ভাল ছন্দেই রয়েছে তারা।” হন্ডুরাসের ফরোয়ার্ড লাইনেরও প্রশংসা করেন ব্রাজিল কোচ। কিন্তু এদিন প্যালাসিওসদের প্রতিটি আক্রমণই রুখে দিতে সফল ব্রাজিল রক্ষণ। শুরুতে দলকে এগিয়ে দেয় ব্রেনার। অ্যালানের বাড়ানো বল থেকে বাঁ-পায়ের শটে গোল করে ব্রেনার। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে হন্ডুরাসের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দেয় সে। তার দুটি পাই যে সমান তালে চলে, তারই প্রমাণ দিল ব্রেনার। ওয়েসলির সেন্টার থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে ডান পায়ে। গোল না করলেও মার্কোস অ্যান্টোনিওকে দিয়ে একটি গোল করান দুরন্ত ফর্মে থাকা পাওলিনহো।
শেষ ষোলোর আগে অনেকটা বিশ্রামের পর বেশ ফুরফুরেই দেখাচ্ছিল ব্রাজিলীয় তারকাদের। রবিবারই অবশ্য তাদের আসল পরীক্ষা। ২০১৪ বিশ্বকাপে দাদাদের সেই অভিশপ্ত ম্যাচের স্মৃতি ভুলিয়ে দিতেই লড়াইয়ে নামবে তারা। ইসতিলোল এফসির সঙ্গে ২-২ ড্র করেও এএফসি কাপের অভিযান শেষ হয়ে গেল বেঙ্গালুরু এফসি-র।চিরকালীন ফেভরিট ব্রাজিলের জয় যেন ভারতবাসীর সেই ক্ষতেই খানিকটা মলম লাগিয়ে দিল।
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’