Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদারা বিশ্বচ্যাম্পিয়ন। ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। ক্লাব ফুটবলেও দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা। সুতরাং জার্মান দাদাদের ঝলকই যে ভাইদের মধ্যে দেখা যাবে, তেমনটাই আশা করেছিলেন দর্শকরা। কিন্তু কোথায় সেই জার্মানির ঝাঁজ। মারগাঁওয়ে ইরান যেভাবে ব্যতিক্রমী হয়ে উঠল তাতে অবাক ফুটবলবিশ্ব। পরিসংখ্যান থেকে দল গঠন- ধারে ও ভারে ইরানের থেকে অনেকখানি এগিয়ে জার্মানি। যেখানে যুব … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/sports/fifa-u17-world-cup-iran-beats-germany-by-4-0/pid/93165/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১৬:৪৮

options
link
ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদারা বিশ্বচ্যাম্পিয়ন। ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। ক্লাব ফুটবলেও দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা। সুতরাং জার্মান দাদাদের ঝলকই যে ভাইদের মধ্যে দেখা যাবে, তেমনটাই আশা করেছিলেন দর্শকরা। কিন্তু কোথায় সেই জার্মানির ঝাঁজ। মারগাঁওয়ে ইরান যেভাবে ব্যতিক্রমী হয়ে উঠল তাতে অবাক ফুটবলবিশ্ব।

পরিসংখ্যান থেকে দল গঠন- ধারে ও ভারে ইরানের থেকে অনেকখানি এগিয়ে জার্মানি। যেখানে যুব বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এ পৌঁছনোই ইরানের সেরা ফল, সেখানে দুবার তৃতীয় স্থানে টুর্নামেন্ট শেষ করেছে জার্মানি (পশ্চিম জার্মানি একবার রানার্স আপ হয়েছিল)। সেই জার্মানির বিরুদ্ধে অনবদ্য গতিময় ফুটবল খেলল ইরানি খুদেরা। আর দলের মধ্যে আলাদাভাবে নজর কাড়ল ইউনেস ডেলফি। গোল করল এবং করালো। শুরু থেকেই আক্রমণ শানায় ইরান। আর তাতেই মাত্র ছ’মিনিটে খুলে যায় গোলমুখ। বক্সের সেন্টার থেকে বাঁ-পায়ের শটে বল জালে জড়ায় ডেলফি। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে অনেকখানি স্বস্তি এনে দেয় ডেলফি। জার্মান ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে দেয় আল্লাহ্যার সায়াদ। নেপথ্যে সেই ডেলফির ক্রস। জার্মানি সমর্থকরা হয়তো তখনও ভাবেননি আরও গোল হজম করা বাকি ছিল। এবার জার্মান রক্ষণকে লজ্জায় ফেলল নামদারি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অজি পেস ঝড়ে মুখ থুবড়ে পড়লেন বিরাটরা]

আমেরিকার বিরুদ্ধে তিনটে গোল হজম করেছিল বিশ্বকাপে আনকোরা ভারত। কিন্তু এদিন জার্মান খুদেরা যে অপরিণত ফুটবল খেলল, তাতে সত্যিই চিন্তিত কোচ ক্রিশ্চিয়ান উক। যে দেশ বিশ্বমানের ফুটবলার জন্ম দেয়, যে দেশের খুদেরা গত ম্যাচেও কোস্টা রিকাকে হারিয়েছে, তাদের হলটা কি? ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে এভাবে নাস্তানাবুক করেছিল জার্মান সিনিয়র দল। আর সেই ভূমিকায় তারা। উলটোদিকে বিশ্বমঞ্চে ব্যতিক্রমী হয়ে উঠে ঘুরে দাঁড়ানোর দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করে দিল ইরান।

এদিকে, শুরুতে সমর্থকদের চিন্তায় ফেলেও শেষমেশ ডিপিআর কোরিয়াকে পরাস্ত করল ব্রাজিল। গত ম্যাচের তারকারা লিনকন, পাউলিনহোই গোল করে শেষ ষোলোয় পৌঁছে দিল দলকে।

[‘তোমরাই দেশকে গর্বিত করেছ’, নেটিজেনদের ধন্যবাদ ধীরাজ-জিকসনদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.