সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার তোড়জোড়ে এখন মেতে গোটা বাংলা। দুর্গাপুজোর ঠিক পরই বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের প্রাণকেন্দ্র হতে চলেছে কলকাতাই। ফাইনালও অনুষ্ঠিত হবে মহানগরীতে। আর তাই ফুটবল জ্বর ধীরে ধীরে কাবু করতে শুরু করেছে তিলোত্তমাকে। বর্তমানে গোটা ভারতে ঘোরানো হচ্ছে বিশ্বকাপের ট্রফিটি। যে ছ’টি শহরে খেলা হবে, সেখানেই থাকবে ট্রফিটি। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেই ট্রফিটিরই উন্মোচন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ ময়দানের প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা। ক্রীড়ামন্ত্রীই ট্রফিটির উন্মোচন করেন।
[শচীনের ১০ নম্বর জার্সি পরায় নেটদুনিয়ায় রোষের মুখে শার্দুল]
টুর্নামেন্ট শুরুর আগে গোটা দেশে ঘুরবে বিশ্বকাপটি। যে ছ’টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেখানেই সাধারণ দর্শকদের দেখার জন্য কাপটি রাখা থাকবে। সেইমতো সাধারণ দর্শকদের জন্য আগামী ৩ সেপ্টেম্বর ইকো পার্কে কাপটি রাখা হবে বলে জানা গিয়েছে। ফাইনালে বিজয়ী দলের হাতে এই কাপটিই তুলে দেওয়া হবে। এই প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, ‘কলকাতা যে কিনা ফুটবল জ্বরে আক্রান্ত, সেই শহরেই বিশ্বকাপটি রাখা হয়েছে এবং ফাইনাল-সহ বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হবে, এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। ২৮ অক্টোবর ফাইনালে বিজয়ী দলের হাতেই এই ট্রফিটি তুলে দেওয়া হবে। তার আগে সাধারণ দর্শকদের জন্য আগামী ৩ সেপ্টেম্বর ইকো-পার্কে কাপটি রাখা হবে। আশা করি নয়া একটি অভিজ্ঞতা সঞ্চয় করতে আগামী রবিবার ইকো পার্কে অনেকেই আসবেন।’
[পর্তুগালের জার্সিতে অনন্য নজির রোনাল্ডোর, টপকে গেলেন পেলেকে]
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও পিকে বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, বিদেশ বসু, প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেক প্রাক্তন তারকা ফুটবলাররা উপস্থিত ছিলেন। এছাড়াও দুই প্রধানের ফুটবলাররাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ছবি: অচিন্ত্য রায়।
সর্বশেষ খবর
-
সলমনের গ্যালাক্সির বাইরে গুলিবৃষ্টির ঘটনায় নয়া মোড়, আত্মসমর্পণের আবেদন গ্যাংস্টার আনমোলের
-
পরনে আইনজীবীর পোশাক, অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা অপরূপার
-
অফিস থেকে লুকিয়ে চা-বিস্কুট নিয়ে গিয়েছিলেন বাড়ি! জানাজানি হতেই বরখাস্ত ১৭ বছরের পুরনো কর্মী, তারপর…
-
১১ বছরের বালকের হাতে স্টিয়ারিং! থাইল্যান্ডে তীর্থযাত্রী ৯ বৌদ্ধ ভিক্ষুকে পিষে মারল ট্রাক
-
‘দুর্নীতিবাজ’ উপপ্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর বাইকে আগুন, অগ্নিগর্ভ শ্যামপুর