এবারই শেষ? তার কোনও দিন তাঁকে নীল-সাদা জার্সিতে দেখা যাবে না! লিওনেল মেসিকে (Messi) নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালের পরই কি অবসর নেবেন? ফলাফল যাই হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্তিনীয় মহাতারকা। সোশাল মিডিয়ায় কার্যত বিদায়বার্তা জানিয়ে দিলেন মেসি।
সোশাল মিডিয়ায় সাধারণত দীর্ঘ পোস্ট করেন না। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী। গোটা দলের ছবি পোস্ট করেছেন মেসি। সঙ্গে লিখেছেন, ‘এই সমস্ত বছরগুলোতে সবচেয়ে ভালো মুহূর্তগুলো শুধু ট্রফিজয় ছিল না। বরং পুরো যাত্রাপথটাই ছিল দারুণ। এই দলের সঙ্গে প্রতিদিন সময় কাটানো, মুহূর্ত ভাগ করে নেওয়া, একসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, কঠিন মুহূর্তে উঠে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা।’
আরও পড়ুন:
তারপরই আর্জেন্টিনা দলের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মেসি লিখেছেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা এই পরিবারকে বাঁচিয়ে রাখেন, তাঁদের ধন্যবাদ। ফাইনালে যাই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে। যা আমরা কখনও ভুলব না। যা কেউ কোনও দিন মুছে ফেলতে পারবে না।’ মেসির এই পোস্টে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো কমেন্ট করেছেন। যেখানে একরাশ কান্নার ইমোজি আছে।
View this post on Instagram
মেসির এই পোস্টে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আর কিছুক্ষণ তাঁকে দেখা যাবে? বিশ্বের সব ট্রফিই জিতে নিয়েছেন মেসি। এবার জিতলে দু’টো বিশ্বকাপ ঢুকবে তাঁর ঝুলিতে। না জিতলেও নতুন করে প্রমাণ করার কিছু নেই। এর আগে একবার ২০১৬ সালে অবসর নিয়েছিলেন। সেবার অবশ্য ব্যর্থ মনোরথে। ফিরে এসে সব পেয়েছেন। এবার কি সত্যিই চির অবসরে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?
-
সঙ্গমের পর ব্যথা, অঝোরে ঋতুস্রাব! লজ্জা সরিয়ে যৌনতা নিয়ে এই প্রশ্নগুলি চিকিৎসককে করে ফেলুন
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
