ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জট ক্রমশ কাটছে। এদেশে ফুটবল বিশ্বকাপ দেখানোর দৌড়ে এগিয়ে আছে জি এন্টারটেইমেন্ট এন্টারপ্রাইজ। চারটে চ্যানেল তৈরির পরিকল্পনা রয়েছে জি’র। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সম্প্রচার নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু তার জন্যই ফিফাকেও ‘ত্যাগস্বীকার’ করতে হয়েছে। প্রথমে বিরাট মূল্য হাঁকিয়েও অনেকটা কম দামে ভারতে সম্প্রচার নিয়ে রফা করতে হয়েছে ফিফাকে।
১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় রয়েছে। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু জিও হটস্টার বা সোনি স্পোর্টস তাতে আগ্রহ দেখায়নি।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে জি। ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে নতুন ক্রীড়া সংস্থা উদ্বোধনের অনুষ্ঠানে জি জানায়, ফিফার সঙ্গে কথা চলছে। এই সংস্থার অধীনে চারটি নতুন খেলার চ্যানেল থাকবে। এর মধ্যে দু’টি চ্যানেল হিন্দিতে এবং দু’টি ইংরেজিতে সম্প্রচার হবে। সব ঠিক থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি হয়ে যেতে পারে।
কিন্তু শেষমেশ ভারতে বিশ্বকাপ দেখানোর জন্য ফিফাকেও কিছুটা নত হতে হচ্ছে। জানা গিয়েছে, ৩০-৩৫ মিলিয়নের মধ্যে জি’র সঙ্গে চুক্তি হতে পারে ফিফার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩০০ কোটির টাকা। যা ফিফার প্রাথমিক দামের থেকে অনেকটাই কম। তবে জিও হটস্টার শেষ প্রস্তাব দিয়েছিল ২০ মিলিয়ন ডলারের। তার থেকে অনেকটাই বেশি পাচ্ছে ফিফা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের
