সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। প্রত্যাশিতভাবেই মোহনবাগানের নতুন কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তীই। সঞ্জয় সেনের পদত্যাগের পর তাঁর নামই সবথেকে বেশি আলোচিত হচ্ছিল। সমর্থকদেরও প্রথম পছন্দ ছিলেন তিনিই। সেইমতো বুধবার হেড কোচ হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন ক্লাবের কর্মকর্তারা।
[ সমর্থকরা আপনার অবদান ভুলবে না, সঞ্জয়ের পদত্যাগে প্রতিক্রিয়া কর্মকর্তাদের ]
বছরের শুরুটা বিষাদেই ছেয়ে ছিল গঙ্গাপারের ক্লাব। একের পর এক ম্যাচ ড্র। লিগ তালিকায় ক্রমশ নেমে যাওয়া। লিগ থেকে প্রায় ছিটকে যাওয়ার জোগাড়। তারপর কোচের পদত্যাগ। গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের পারফরম্যান্সে সমর্থকরা বীতশ্রদ্ধ। কর্মকর্তারাও মনে মনে অসন্তুষ্ট ছিলেন। প্রাক্তনরা টিমের খেলা দেখে বলছেন, আদৌ কোচিং হত বলে মনেই হয় না। এই পরিস্থিতিতে মোহনবাগানের কোচের পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনও উপায় ছিল না সঞ্জয় সেনের সামনে। মঙ্গলবার ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারার পর সে সিদ্ধান্তই নিয়েছেন তিনি। খানিকটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে। সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ। এমনকী থুতুও ছেটানো হয় আই লিগ জয়ীকোচকে উল্লেখ করে। তারপরই কর্মকর্তাদের মৌখিকভাবে ও ড্রেসিংরুমে গিয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে আসেন সঞ্জয়। পরবর্তী কোচ হিসেবে সুব্রত ভট্টাচার্য থেকে, মৃদুল বন্দ্যোপাধ্যায় অনেকেরই নাম উঠে আসছিল। তবে সমর্থকদের পছন্দে ছিলেন শঙ্করলালই। কলকাতা লিগে নজরকাড়া কোচিং করিয়েছেন। কিন্তু প্রতিবার আই লিগ শুরু হলেই তিনি সহকারীর ভূমিকায় চলে যেতেন। এবার একেবারে মেন স্ট্রিমে দলকে কোচিং করানোর দায়িত্ব তাঁর কাঁধে।
[ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ মোহনবাগান কোচ সঞ্জয় সেনের ]
ময়দানে নজরকাড়া ফুটবলার ছিলেন। কিন্তু চিমার সঙ্গে সংঘাত ফুটবল কেরিয়ারে যতিচিহ্ন টেনে দেয় প্রায়। চোট সারিয়ে ফিরে আসেন বটে, কিন্তু সেভাবে আর জ্বলে উঠতে পারেননি বাঙালি প্রতিভা শঙ্করলাল। পরবর্তীকালে কোচিংয়ে ফিরে এসে ফের নজর কেড়েছেন। কলকাতা লিগে মোহবাগানকে তিনি যেভাবে পরিচালনা করেছেন, তাতে মন ভরেছে সমর্থকদের। ট্রফি না এলেও তাই শঙ্করলালকেই পছন্দ করেছিলেন সমর্থরা। বর্তমান দলটিকে শঙ্করলাল হাতের তালুর মতোই চেনেন। ফলে চলতি আই লিগে তাঁর উপরই ভরসা রাখলেন কর্মকর্তারা। এখন যা পরিস্থিতি তাতে সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে খারাপ জায়গাতেই আছে গঙ্গাপারের ক্লাব। সেখান থেকে ঘুরে দাঁড়ানো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। শঙ্করলালের কোচিংয়ে যদি তা সম্ভব হয়, তবে বাঙালি কোচের মুকুটে ফের নয়া পালক যোগ হবে।
সর্বশেষ খবর
-
পরোয়া নয় ট্রাম্পকে, শান্তিচুক্তির শর্ত উড়িয়ে হরমুজে ‘টোল’ বসাচ্ছে ইরান! ছাড় নয় ভারতকেও?
-
বৃষ্টিভেজা রবিবাসরীয় সকালে মধুরেণ সমাপয়েৎ! গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ আমিরের
-
‘লাল পতাকাই জান’, গাড়িতে থাকবেই সিপিএমের প্রতীক! অনড় অ্যাপ ক্যাব চালক ফেরালেন যাত্রী
-
হবু স্ত্রীর হাতে ‘খুন’ নাতি, শোক সইতে না পেরে ১৬ দিনের মাথায় মৃত্যু কেতনের ঠাকুরদার
-
সেবাশ্রয় নিয়ে অভিষেকের নামে নয়া অভিযোগ ববির, নাম রয়েছে সুমিত-জাহাঙ্গিরেরও