Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

বিশ্বকাপের গত ২০ বছরের ইতিহাসে সবথেকে বেশি ফাউল সহ্য করতে হল নেইমারকেই

ফাউলের ভূত কি পরের ম্যাচেও তাড়া করবে নেইমারকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৮, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৮, ১৯:১৮

options
link
বিশ্বকাপের গত ২০ বছরের ইতিহাসে সবথেকে বেশি ফাউল সহ্য করতে হল নেইমারকেই zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভির ক্যামেরা যখন তাঁকে ক্লোজআপে পাচ্ছিল, তখনই তাঁর মুখে ফুটে উঠেছে যন্ত্রণার রেখাগুলো৷ কখনও মাঠে শুয়ে কাতরাচ্ছেন৷ কখনও প্রাণপণে রেফারির কাছে আবেদন করে কিছু বোঝানোর চেষ্টা করছেন৷ কখনও আবার ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়ে নিজের কষ্ট নিজেই গিলে ফেলছেন৷ তিনি নেইমার জুনিয়র৷ তাঁর পায়ে বল এলে তিনদিক থেকে তিনজন ডিফেন্ডার ছুটে আসবেন৷ ব্লকিং হবে, পুলিশম্যান মার্কিং থাকবে৷ এ তো তাঁর থেকে ভাল আর কেু জানেন না৷ সে সব ভেঙে দুরন্ত ড্রিবলিংয়ে এগিয়ে যাবেন তিনি৷ সমর্থকদের মতো তাঁর নিজেরও একই প্রত্যাশা৷ অথচ বিশ্বকাপ অভিযান শুরুতে বারবার ধরাশায়ী হতেই দেখা গেল নেইমারকে৷

[  নেইমারকে ট্যাকলের প্রতিবাদে নবান্ন ঘেরাও! নেটদুনিয়ায় টানটান বিশ্বকাপ যুদ্ধ ]

Advertisement

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের গত কুড়ি বছরের ইতিহাসে এত সংখ্যক ফাউল আর কাউকে সহ্য করতে হয়নি৷ ইএসপিএন-এর দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাতের ম্যাচে নেইমারকে অন্তত বার দশেক ফাউল করা হয়েছে৷ ১৯৯৮-এর পর থেকে বিশ্বকাপের কোনও ম্যাচে কোনও একজন প্লেয়ারকে এতবার ফাউল করার নজির আর নেই৷ রেকর্ডটি দখলে আছে অ্যালেন শ্যেরার দখলে৷ তিউনিশিয়ার বিপক্ষে খেলতে নেমে ১১ বার ফাউল সহ্য করতে হয়েছিল তাঁকে৷ ব্রাজিলের ইতিহাসেও সুইসদের বিরুদ্ধে ম্যাচটি নজির হয়ে থাকবে৷ ১৯৬৬ থেকে ধরলে কোনও একজন খেলোয়াড়কে এতবার ফাউলের মুখে আর কখনও পড়তে হয়নি৷ এমনকী রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহোর মতো তারকাদের এ পরিস্থিতি সহ্য করতে হয়নি৷

মাঠে নেইমারের পড়ে থাকার ছবি ও ভিডিওতে আজ ছেয়ে গিয়েছে নেটদুনিয়া৷ অনেকেই নেইমারের বিরুদ্ধে প্লে-অ্যাক্টিংয়ের অভিযোগ আনছেন৷ কেউ কেউ বলছেন পেনাল্টি আদায় করতে গিয়ে চতুরতার আশ্রয় নিয়েছেন ব্রাজিল তারকা৷ তবে এই পরিসংখ্যান কিন্তু সে যুক্তি খণ্ডনই করছে৷ আপাতত ড্র করেই অভিযান শুরু করেছেন নেইমাররা৷ সুসংবদ্ধভাবে খেললেও একবারের বেশি গোলমুখ খোলেনি৷সুযোগ এসেও হাতছাড়া হয়েছে. একদিকের উইংও অচল থেকেছে৷ নিজেদের ব্যর্থতা ভালভাবেই অনুধাবন করেছেন তিতেরা৷ তা শুধরেই পরের ম্যাচে এগোবেন তাঁরা৷ তবে সেখানেও কি থাকবে ফাউলের ভূত? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.