সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বীর নামটাও কি আর সহ্য করতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? নাহলে মেসির নাম শুনলেই এমন খেপে যাবেন কেন পর্তুগিজ মহাতারকা! এতটাই যে নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বসলেন সিআর সেভেন। যার জেরে এবার সৌদি থেকে তাঁকে দাঁড়িয়ে দেওয়ার দাবিও উঠছে।
আসলে গত মঙ্গলবার আল হিলালের বিরুদ্ধে রোনাল্ডোর ক্লাব আল-নাসেরের ম্যাচের আগে রোনাল্ডোকে লক্ষ্য করে ‘মেসি-মেসি’ স্লোগান দেওয়া শুরু করেন আল-হিলাল (Al-Hilal) সমর্থকরা। তাতে তেলেবেগুনে জ্বলে ওঠেন সিআর সেভেন। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনাল্ডো। এমনকী নিজের অণ্ডকোষও চেপে ধরেছিলেন তিনি। তাঁর সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল সেটা স্পষ্ট।
[আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়ি পরে দৌড়! চমকে দিলেন ওড়িশার তরুণী, ভাইরাল ভিডিও]
রোনাল্ডোর এই আচরণে সৌদিজুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এমনিতেই সৌদি যথেষ্ট রক্ষণশীল দল। তার উপর আবার রমজান মাস চলছে। পবিত্র রমজানে রোনাল্ডোর (CR7) অপবিত্র আচরণ বরদাস্ত করা হবে না বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন সৌদির একটা বড় অংশের মানুষ। তাঁদের স্পষ্ট কথা, রোনাল্ডোকে দেশ থেকে তাড়াতে হবে।
[আরও পড়ুন: মানহানির মামলায় আদালতে বিরাট ধাক্কা রাহুলের, কমল না শাস্তি, ফিরছে না সাংসদ পদ]
যদিও বিপদের সময় রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছে তাঁর ক্লাব আল-নাসের। বিবৃতি দিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছে আল-নাসের। ক্লাব বলছে, আসলে রোনাল্ডোর কুঁচকির কাছে চোট আছে। তাই তিনি ওখানে হাত দিয়েছিলেন। কোনওরকম অশ্লীল অঙ্গভঙ্গি করেননি। আল-নাসের বলছে, রোনাল্ডোর চোট রয়েছে এটাই সত্যি। কোনও সমর্থক অন্য কিছু ভাবতে চাইলে ভাবতেই পারে।
সর্বশেষ খবর
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?