Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
CFL Derby

বারাসতে বড় ম্যাচ ঘিরে হঠাৎই জটিলতা, ৬ সেপ্টেম্বর নৈশালোকে ডার্বির চেষ্টা আইএফএ-র

জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর পুলিশের অনুমতি না মেলায় আপাতত ওই দিন ডার্বি অনুষ্ঠিত হচ্ছে না।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১০:২৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১০:২৩

options
link
বারাসতে বড় ম্যাচ ঘিরে হঠাৎই জটিলতা, ৬ সেপ্টেম্বর নৈশালোকে ডার্বির চেষ্টা আইএফএ-র zoom
ইস্ট-মোহন সমর্থকরা। ফাইল ছবি।
Advertisement

ঘরোয়া লিগের ডার্বি নিয়ে ফের জট। প্রথমে ঠিক ছিল ২৯ আগস্ট ডার্বি আয়োজন করা হবে বারাসত স্টেডিয়ামে। ডুরান্ড ফাইনালে কলকাতার দুই প্রধান মুখোমুখি হওয়ায় সেই তারিখ পিছিয়ে ৫ সেপ্টেম্বর আয়োজন করার পরিকল্পনা করেছিল আইএফএ। জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর পুলিশের অনুমতি না মেলায় আপাতত ওই দিন ডার্বি অনুষ্ঠিত হচ্ছে না। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে একদিন পিছিয়ে যেতে পারে। অর্থাৎ ৬ সেপ্টেম্বর হতে পারে ডার্বি।

তবে এখানেও সমস্যা রয়েছে। আইএফএ চাইছে বিকেল চারটের পর ডার্বি আয়োজন করতে। নৈশালোকে বড় ম‌্যাচ হলে ফ্লাড লাইটের প্রয়োজন। জানা গিয়েছে, ফ্লাড লাইট ব‌্যবহারের জন‌্য এখনও অনুমতি পায়নি আইএফএ। সোমবার ফের বারাসত স্টেডিয়াম ও পুলিশের সঙ্গে কথা বলবেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তারপর ডার্বির চূড়ান্ত তারিখ ঠিক করবেন তিনি। আইএফএ সচিব বলেন, “৫ সেপ্টেম্বর পুলিশ পাওয়া নিয়ে সমস্যা দেখা গিয়েছে। তাই ওই দিন ডার্বি আয়োজন সম্ভব নয়। আমরা চাইছি বিকেল চারটের পর ম্যাচটি আয়োজন করতে। কিন্তু সেক্ষেত্রে এখনও ফ্লাডলাইটের জন‌্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি পুরদপ্তর থেকে। সোমবার কথা বলতে হবে প্রশাসনের সঙ্গে। তারপর যত দ্রুত সম্ভব ডার্বির চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারব।”

Advertisement

আইএফএ চাইছে বিকেল চারটের পর ডার্বি আয়োজন করতে। নৈশালোকে বড় ম‌্যাচ হলে ফ্লাড লাইটের প্রয়োজন। জানা গিয়েছে, ফ্লাড লাইট ব‌্যবহারের জন‌্য এখনও অনুমতি পায়নি আইএফএ।

৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী। বারাসত দিয়ে চাকলা ও কচুয়া ধামে প্রচুর পুণ‌্যার্থী যান লোকনাথ বাবার মন্দিরে। পরের দিনও উৎসবের রেশ থাকে। ওই জন্য ওই দুই দিন পুলিশ পাওয়া সমস্যার। অথচ ঘরোয়া লিগের যা অবস্থা, তাতে গ্রুপ পর্ব একেবারে শেষের দিকে। এখন যদি ৬ সেপ্টেম্বরও ডার্বি করতে না পারে আইএফএ, তাহলে তাদের উপর চাপ আরও বাড়বে। এই পরিস্থিতিতে সেই ডার্বি নিয়েই ক্রমশ জটিলতা বেড়ে চলেছে। গতবার ঘরোয়া লিগের ডার্বি আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল বারাসত স্টেডিয়ামে। কিন্তু পর্যবেক্ষণের পর বারাসত স্টেডিয়ামে আর ডার্বি আয়োজন করা সম্ভব হয়নি। বারাসত থেকে ডার্বি সরে গিয়ে চলে গিয়েছিল কল্যাণীতে। এবার প্রথম থেকেই ঠিক হয়েছে, ডার্বি করা হবে বারাসতে।

ডার্বির আগে বেশ কয়েকটি ঘরোয়া লিগেরও ম্যাচ আয়োজন করা হয়ে গিয়েছে বারাসতে। এখন আগামী আটচল্লিশ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ আইএফএ-র কাছে। আশা করা যাচ্ছে এর মধ্যেই ডার্বির তারিখ চূড়ান্ত করবেন তাঁরা। এই ডার্বিতে নামার আগে ডুরান্ড ডার্বিতে ধরাশায়ী হয়েছে মোহনবাগান। স্বাভাবিকবাবেই ঘরোয়া লিগের ডার্বিকে পাখির চোখ করছে তাঁরা। এই ম্যাচে একাধিক সিনিয়র দলের ফুটবলারকে খেলতে দেখা যেতে পারে সবুজ-মেরুন জার্সি গায়ে।

ডুরান্ড ডার্বিতে ধরাশায়ী হয়েছে মোহনবাগান। স্বাভাবিকবাবেই ঘরোয়া লিগের ডার্বিকে পাখির চোখ করছে তাঁরা। এই ম্যাচে একাধিক সিনিয়র দলের ফুটবলারকে খেলতে দেখা যেতে পারে সবুজ-মেরুন জার্সি গায়ে।

ঘরোয়া লিগে ইতিমধ্যেই মনবীর, সাহালদের মতো সিনিয়র দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের খেলতে দেখা গিয়েছে মোহনবাগানের হয়ে। ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাসও চাইছেন ডার্বিতে যাতে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে পাওয়া যায়। দুই দলের জার্সি গায়ে সিনিয়র দলের ফুটবলাররা নামলে ডার্বির উন্মাদনা বাড়বে অনেকটাই। শেষমেশ কবে ডার্বির দিন ঘোষণা হয়, সেটাই দেখার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.