Advertisement
Advertisement
Argentina

‘ওরা হিংসুটে, আমরাই শ্রেষ্ঠ’, বিশ্বকাপ ফাইনালে হারতেই নিন্দুকদের তোপ মেসিদের প্রেসিডেন্টের

ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। গোদের উপর বিষফোঁড়ার মতো যুক্ত হয়েছে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কটাক্ষ। সবমিলিয়ে আর্জেন্টিনা ফুটবল ঘিরে এখন নিন্দার ঝড়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৯:২৮

options
link
‘ওরা হিংসুটে, আমরাই শ্রেষ্ঠ’, বিশ্বকাপ ফাইনালে হারতেই নিন্দুকদের তোপ মেসিদের প্রেসিডেন্টের zoom
বিশ্বকাপ ফাইনালে মারামারি আর্জেন্টিনার। ফাইল ছবি
Advertisement

ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। গোদের উপর বিষফোঁড়ার মতো যুক্ত হয়েছে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কটাক্ষ। সবমিলিয়ে আর্জেন্টিনা ফুটবল ঘিরে এখন নিন্দার ঝড়। এহেন পরিস্থিতিতে আসরে নামলেন সেদেশের প্রেসিডেন্ট স্বয়ং। জাভিয়ের মিলেই ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দিলেন, আর্জেন্টিনা (Argentina) শ্রেষ্ঠ। যারা আর্জেন্টিনার নিন্দা করছে তারা সব হিংসুটে।

জাভিয়েরের এহেন বিস্ফোরক ইনস্টাগ্রাম পোস্টের নেপথ্যে রয়েছে ফুটবলপ্রেমীদের এক কীর্তি। বিশ্বকাপ চলাকালীনই একটি উদ্যোগ নেন তাঁরা। দাবি ছিল, ম্যাচের ফলাফল যাই হোক না কেন বিশ্বকাপ থেকে এবার আর্জেন্টিনাকে তাড়ানো হোক। এই মর্মে শুরু হয়ে যায় argentinaout.com নামে একটি ফ্যান ক্যাম্পেন। তাদের দাবি, ফিফা এবং রেফারিরা সকলেই আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করছে। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে মেসিদের নাম ঠিক করা হয়ে গিয়েছে। তাই বিশ্বকাপ থেকে মেসিদের বিতাড়িত করা হোক। অন্য় দলগুলোকে ভালো খেলার সুযোগ দেওয়া হোক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ওয়েবসাইট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই এক কোটির বেশি মানুষ ভোট দিয়ে ফেলেন। বর্তমানে দুই কোটিরও বেশি ভোট পড়েছে এই ক্যাম্পেনে। যদিও তাতে লাভ হয়নি কিছু। আর্জেন্টিনা বহাল তবিয়তে বিশ্বকাপ খেলেছে, আগামী বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলেছে। তাই নিজের ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট করেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। নিন্দুকদের দুষে তাঁর তোপ, ‘আসলে আর্জেন্টিনার সমস্যা হল আমরা নজর কেড়ে নিই। তাই লোকে আমাদের হিংসে করে। আমরা আসলে সবকিছুতেই শ্রেষ্ঠ।”

উল্লেখ্য, আর্জেন্টিনা ভক্তরাও পাল্টা ক্যাম্পেন শুরু করেছে। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর এবার ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন আবেদন শুরু করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক। Change.org-এ আর্জেন্টাইন সমর্থক গিসেলা সানচেজের করা এক পিটিশনে ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি মানুষ সই করেছেন। তাঁদের প্রত্যেকের দাবি, ফাইনালের রিপ্লে হোক। এই আবেদনে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সানচেজ জানিয়েছেন, ম্যাচের ভিডিও ফুটেজে এমন কিছু সিদ্ধান্ত দেখা গিয়েছে, যা খেলায় প্রভাব ফেলেছে। রেফারির সিদ্ধান্ত একটি দল সুবিধা পেয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.