সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানকে (Mohun Bagan) ডুরান্ড কাপ জিতিয়ে কলকাতা ছাড়লেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। ইউরো কাপের (২০২৪) কোয়ালিফায়ারে ৮ তারিখ চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলা রয়েছে আলবানিয়ার। জাতীয় দলে ডাক পেয়েছেন সাদিকু। সেই কারণে তিনি উড়ে গেলেন দেশে। ১০ তারিখ ফের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে আলবানিয়ার। সাদিকুর দেশের প্রতিপক্ষ পোল্যান্ড।
ইউরো কাপের যোগ্যতা পর্বে আলবানিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, মলদোভা, ফারো আইল্যান্ড। গ্রুপে শীর্ষে রয়েছে চেক প্রজাতন্ত্র। দ্বিতীয় স্থানে আলবানিয়া। ৩ ম্যাচ খেলে সাদিকুর দেশের সংগ্রহে ৬ পয়েন্ট।
[আরও পড়ুন: হাই কোর্টে স্বস্তি, ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকির]
রবিবার ইস্টবঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। ১০ জনের সবুজ-মেরুন দিমিত্রি পেত্রাতোসের দেওয়া গোলে ম্যাচ জেতে। সাদিকু ফাইনালে গোল পাননি। কিন্তু সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেন সাদিকু। তাঁর গোলে গোয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছয় জুয়ান ফেরান্দোর দল। আর ফাইনালে যুবভারতীতে শেষ হাসি তোলা ছিল মোহনবাগানের জন্য।
[আরও পড়ুন: ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে মহামেডান, প্রয়াত সমর্থককে জয় উৎসর্গ]
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস