দীপক পাত্র: গতবারের অ্যাকশন রিপ্লে। এবারের মতোই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শেষ ম্যাচ খেলতে নামার আগে লিগশিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। তবে সেবারের পরিস্থিতি ছিল এবারের চেয়ে অনেক সহজ। শুধু জিতলেই হয়ে যেত। অথচ মুম্বইয়ের কাছে ০-২ গোলে হেরে বসে। এবার পরিস্থিতি কিছুটা হলেও কঠিন। শুধু জিতলে হবে না, দু’গোল দেওয়া চাই জামশেদপুরকে। তাহলেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এটিকে মোহনবাগান। অথচ শেষ ম্যাচে ওড়িশাকে ৫-১ গোলে হারিয়েছে জামশেদপুর। অপরদিকে চেন্নাইয়িনকে হারাতে কালঘাম ছুটে যায় ফেরান্দো বাহিনীর। কোনওমতে ১-০ গোলে জেতে রয় কৃষ্ণের গোলে।
জামশেদপুরের সামনে তিনটে রাস্তা খোলা। এক, জয়। দুই, ড্র। তিন, হার। তবে দু’গোল না হলেই হল। স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) পরিস্থিতি মোটেই কঠিন বলে মানতে নারাজ। তঁার মতে, “ছেলেদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। কেন কঠিন ভাবব? চ্যাম্পিয়ন হতে গেলে প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই তো নামতে হয়। সেই জায়গায় আমাদের ২-০ বা ৩-০ গোলে জিততে হবে। আগেও আমরা এই লক্ষ্য নিয়ে নেমেছি। তাই অসুবিধে হওয়ার কথা নয়। এরজন্য চাপ অনুভব করার কোনও মানে হয় না। বরং ভাল লাগছে এমন সুযোগ আবার এই দল পেয়েছে।”
[আরও পড়ুন: ব্যাটে-বলে দাপট বাংলার, গ্রুপ শীর্ষে থেকে রনজির নকআউটে অভিমন্যুরা]
দু’গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার কাজটা নিঃসন্দেহে কঠিন। তার উপর প্রথম লেগে এই জামশেদপুরের কাছে ১-২ হেরেছিল এটিকে মোহনবাগান। ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকা জামশেদপুরকে হারানো কতটা কঠিন? ফেরান্দো বুঝিয়ে দিলেন, ছোটখাটো ব্যাপারগুলো নিখঁুত হওয়া খুব প্রয়োজন। স্প্যানিশ কোচ চাইছেন, সুযোগের সদ্ব্যবহার করতে। তবে দলের প্রতিটি সদস্য যে উদ্দীপ্ত তাও জানাতে ভুললেন না। বললেন, “ছেলেরা দারুণ মোটিভেটেড। নিজেরাই চ্যালেঞ্জ নিয়ে বসেছে।” হুগো বুমোস নেই। কুঁচকিতে লাগায় গতম্যাচে খেলেননি। এদিনের ম্যাচেও তিনি অনিশ্চিত। সুসাইরাজের চোট। তিনি খেলছেন না। এমনকী রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসকে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়েও কোনও কিছু বলতে চাইলেন না। অর্থাৎ দল নিয়ে নিজস্ব ভাবনাকে ম্যাচের ২৪ ঘণ্টা আগে ঘোষণা করতে নারাজ ফেরান্দো।
এটিকে মোহনবাগানের রক্ষণে সন্দেশ জিঙ্ঘান আসার পর গভীরতা আরও বেড়েছে। কিন্তু আজ রক্ষণের চেয়ে বেশি জরুরি গোল পাওয়া। যেখানে লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ (Roy Krishna), মনবীরদের উপর অনেকখানি নির্ভর করছে।
আজ আইএসএলে– এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
গোয়া, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস
[আরও পড়ুন: ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন কবে কোন দলের বিরুদ্ধে খেলবে KKR]
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’