মহামেডান: ৩ (জুয়েল, ফারদিন, ইসরাফিল)
রেনবো: ১ (জোজো)
ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর মহামেডান। কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে সহজ জয় পেল কলকাতার তৃতীয় প্রধানও। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-১ গোলের ব্যবধানে রেনবোর বিরুদ্ধে জিতল সাদা-কালো ব্রিগেড।
আরও পড়ুন:
এ বছর ময়দানে ফিরেছে কলকাতা লিগ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের পর মহামেডানও মঙ্গলবার ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। এদিনও মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রতিপক্ষ রেনবো ম্যাচের শুরুর দিকে বেশ চাপেই ফেলে দেয় মহামেডানকে। এমনকী প্রথমে গোল করে এগিয়েও যায় তাঁরা। প্রথমার্ধের শেষ পর্যন্ত রেনবো এগিয়েই ছিল। জোজোর একমাত্র গোলে এগিয়ে যায় রেনবো। প্রথমার্ধে অধিকাংশ সময়ই মহামেডানকে বেশ চাপেও মনে হয়েছে।
কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য এক মহামেডানকে দেখা যায়। একের পর এক আক্রমণে রেনবোর রক্ষণকে চূর্ণবিচূর্ণ করে দেন সাদা-কালো ফুটবলাররা। একের পর এক গোল জুয়েল, ফারদিন এবং ইসরাফিলের। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতল সাদা-কালো ব্রিগেড। এই জয়ের ফলে গ্রুপ বি-তে শীর্ষ স্থানে চলে এলেন ইসরাফিলরা।
এমনিতে মহামেডান স্পোর্টিং ক্লাবে মাঠের বাইরে একের পর এক বদল আসছে। দলে স্পনসরের অভাব। গত মরশুমের ফুটবলারদের বেতন দেওয়া যায়নি। এখনও ফুটবলার সই করানোতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আগামী মরশুমে ক্লাব আইএসএলে খেলবে না আই লিগে সেটাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ক্লাবের সভাপতি পদে এসেছেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তারপর একটু একটু করে ক্লাবের হাল ফিরছে। অন্তত কলকাতা লিগের ম্যাচের ফল সেদিকেই ইঙ্গিত করছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেবা ও সচেতনতায় অনন্য নজির, ১৬৭তম আয়কর দিবসের প্রাক্কালে সেজে উঠল রহড়া
-
‘কলকাতার দরজা চিরকাল খোলা থাকুক ওঁর জন্য’, তসলিমার নির্বাসন ‘শাপমুক্তি’তে আবেগপ্রবণ চূর্ণী
-
কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হচ্ছেন? গুজব উড়িয়ে শমীক বললেন, ‘উৎসব জনগণের হাতেই থাকুক’
-
মায়ের দেখা ছেলে পছন্দ নয়, বিয়ে রুখতে নেড়া হলেন তরুণী! ভাইরাল ভিডিও দেখে থ নেটদুনিয়া
-
নিজে অনশন করেন ২৬ দিন, এবার যন্তরমন্তরে ১৭ দিন অনশনরত ওয়াংচুকের সঙ্গে কথা মমতার