Advertisement
Advertisement
Neymar

বিশ্বকাপের আগে ফের চোট, ছাঁটাই করা হবে নেইমারকে? জবাব দিলেন ব্রাজিল কোচ আন্সেলোত্তি

দু'দিন আগেই ব্রাজিলিয়ান কনফেডারেশন জানিয়েছিল, নেমারের পেশিতে গ্রেড 'টু' চোট ধরা পড়েছে। ফলে বিশ্বকাপের আগে ব্রাজিল যে প্রস্তুতি ম্যাচগুলি খেলবে, সেখানে ব্রাজিলিয়ান তারকার খেলার সম্ভাবনা প্রায় নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:১০

options
link
বিশ্বকাপের আগে ফের চোট, ছাঁটাই করা হবে নেইমারকে? জবাব দিলেন ব্রাজিল কোচ আন্সেলোত্তি zoom
নেইমার ও কার্লো আন্সেলোত্তি। ফাইল ছবি
Advertisement

যাই হোক না কেন, নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলে কোনও পরিবর্তন হবে না। পানামার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের ঠিক আগে শনিবার তেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলনে একথা স্পষ্ট করে দিলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আন্সেলোত্তি। দু’দিন আগেই ব্রাজিলিয়ান কনফেডারেশন জানিয়েছিল, নেইমারের পেশিতে গ্রেড ‘টু’ চোট ধরা পড়েছে। ফলে বিশ্বকাপের আগে ব্রাজিল যে প্রস্তুতি ম্যাচগুলি খেলবে, সেখানে ব্রাজিলিয়ান তারকার খেলার সম্ভাবনা প্রায় নেই। এই ঘোষণা পরই নেইমারকে নিয়ে তীব্র জল্পনা শুরু হয়। সেই জল্পনা আরও দৃঢ় হয়, বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রথম অনুশীলনের দিন নেইমারের না থাকা নিয়ে।

আদৌ কি নেইমার বিশ্বকাপে খেলতে পারবেন? নাকি তাঁর পরিবর্ত হিসাবে কাউকে ভাবা হবে? এই ধরনের সংশয় ছড়িয়ে পড়লেও তাতে দ্রুতই জল ঢেলে দিলেন স্বয়ং আন্সেলোত্তি। তিনি এদিন বলেন, “আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। নেইমার আমাদের সঙ্গেই থাকছে। চূড়ান্ত ২৬ জনের দলে কোনও পরিবর্তন হচ্ছে না। আমরা আশা করছি, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে (প্রতিপক্ষ মরক্কো) নেমার সুস্থ হয়ে উঠবে। যদি তা না হয়, ও তাহলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। আমাদের পরিকল্পনায় কোনও পরিবর্তন হচ্ছে না।” তিনি আরও জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য অনুশীলন করছেন। তাঁর বক্তব্য, “একজন ফুটবলারকে যখন ডাকা হয়েছে, তখন নিশ্চয়ই তার দলে প্রয়োজন রয়েছে। আমরা মনে করি, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওর মনোবলও ভালো জায়গায় রয়েছে। ও দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। এবারের বিশ্বকাপে ওর ভূমিকা কী হবে, তা নেইমার ভালোভাবেই উপলব্ধি করেছে। প্রতিদিনই নিজেকে উজাড় করে দিচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, নিজের ভূমিকাটা বোঝা। সেটা ও বুঝেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেইমারের চোট প্রসঙ্গে আন্সেলোত্তি বলেছেন, “ওকে দলে সুযোগ দেওয়ার আগে স্যান্টোসের পক্ষ থেকে একটা বিবৃতি পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল, ওর পায়ে একটা ফোলা ভাব আছে। আমরা বলেছিলাম, ২৭ তারিখ পর্যন্ত নেইমারকে পর্যবেক্ষণে রাখতে। তারপর সিবিএফ দায়িত্ব নিয়েছে। আমরা সবাই মিলে ওর সমস্যাটা মেটানোর কাজ করছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.