Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

চতুর্থবার বাবা হলেন রোনাল্ডো, এবার কন্যাসন্তান

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সি আর সেভেনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৬:৩৮

options
link
চতুর্থবার বাবা হলেন রোনাল্ডো, এবার কন্যাসন্তান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে চতুর্থবার। এবার কন্যাসন্তানের জন্ম দিলেন পর্তুগিজ মহাতারকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা ঘোষণা করলেন ফিফার বর্ষসেরা ফুটবলার।

Advertisement

[ধোনির সমর্থনে এবার শচীনের উদাহরণ টেনে আনলেন কপিলদেব]

গত রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রোনোল্ডোর প্রেমিকা জিওর্জিনা রডিরেগজ। নবজাতক এবং বান্ধবীর সঙ্গে দেখা করে সেলফিও তোলেন বাবা রোনাল্ডো। তাঁর সঙ্গে ছিল বড় ছেলে ক্রিশ্চিয়ান জুনিয়র। পরিবারের নতুন সদস্যকে নিয়ে সেলফির পর ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন রিয়াল মাদ্রিদ তারকা। লেখেন, “এইমাত্র পৃথিবীর আলো দেখল আলানা মার্টিনা। জিওর্জিনা এবং আলানা, দু’জনেই দিব্যি আছে। আমরা সবাই বেজায় খুশি।” মেয়ের নাম কী রাখবেন তা আগেভাগেই ঠিক করে রেখেছিলেন রোনাল্ডো। সুপার মডেল জিওর্জিনা রডরিগেজের সঙ্গে কয়েক বছরে ধরে একসঙ্গে রয়েছেন সি আর সেভেন। কিন্তু সম্প্রতি রোনাল্ডোর সময়টা একেবারে ভাল যাচ্ছে না। লা লিগায় পাঁচ ম্যাচ সাসপেন্ড ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে গোলমেশিনের পা থেকে যেন গোল উধাও হয়ে গিয়েছে। এমনকী রিয়েল মাদ্রিদের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা শুরু হয়েছে। পাশাপাশি পর্তুগিজ মডেল নাতাচা রডরিগেজের বিস্ফোরক অভিযোগ নিয়েও বেশ চাপে রয়েছেন রোনাল্ডো। নাতাচা দাবি করেন তাঁর গর্ভে পালিত হচ্ছে রোনাল্ডোর সন্তান। রোনাল্ডোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ওই মডেল। কেচ্ছা , ক্লাব এবং গোল নিয়ে নানা কথার মাঝে কন্যার জন্মে কিছুটা যেন স্বস্তি পেলেন রোনাল্ডো।

[অনুষ্কাই স্পেশাল, ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠানে বুঝিয়ে দিলেন বিরাট]

প্রায় সাত বছর আগে প্রথমবার বাবা হয়েছিলেন রোনাল্ডো। আমেরিকায় জন্ম নিয়েছিল তাঁর প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র। তবে এবছরেই তিনি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবার হলেন। গত জুনে সারোগেট পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হয়েছিলেন। তাদের নাম রেখেছিলেন এভা এবং মাতেও। এর এক মাস পর বান্ধবী জিওর্জিনা যে সন্তানসম্ভবা তা জানিয়েছিলেন সি আর সেভেন। কন্যা মার্টিনা এই ফুটবলারের জীবনে নতুন মোড় এনে দেয় কিনা তা নিয়ে আগ্রহ বাড়ছে রোনাল্ডো অনুরাগীদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.