সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ মুবারক জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। অনুশীলনের একাধিক ছবির সঙ্গে ইদের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন সিআর সেভেন। আল নাসেরের (Al Nassr) তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রোনাল্ডো বলছেন, ”ইদ মুবারক।”
সেই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রস্তুতির ছবি পোস্ট করেছেন রোনাল্ডো। সেখানে রোনাল্ডো লিখেছেন ”ফোকাস ইন প্রিপারেশন ফর সেমিফাইনাল। আজ যাঁরা দুনিয়া জুড়ে ইদ পালন করছেন, তাঁদের ইদ মুবারক জানাই।”
[আরও পড়ুন: সামনেই মাস্টার ব্লাস্টারের পঞ্চাশ, ‘শচীনের সঙ্গে মিল মূল্যবোধে’, বলছেন স্ত্রী অঞ্জলি তেণ্ডুলকর]
সৌদি লিগে টানা দুটো ম্যাচ জিততে পারেনি রোনাল্ডোর ক্লাব আল নাসের। ২৪ ম্যাচে আল নাসেরের সংগ্রহ ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে আল ইত্তিহাদের পয়েন্টও ৫৬। এদিকে মঙ্গলবার কিং কাপের সেমিফাইনালে আল ওয়েহদার সামনে আল নাসের। সেই কারণেই প্রস্তুতির ছবি পোস্ট করেছিলেন রোনাল্ডো।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রোনাল্ডোর। রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে রোনাল্ডো সই করেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। কিন্তু রোনাল্ডো এলেও লিগ খেতাব ঘরে তুলতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে গত কয়েকদিন ধরেই রোনাল্ডোকে নিয়ে প্রচুর কালি খরচ হচ্ছে সংবাদমাধ্যমে।
প্রতিপক্ষের ফুটবলারকে যেভাবে ফাউল করেছেন রোনাল্ডো, তার জন্য তীব্র সমালোচিত হয়েছেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গিও করেন। এর জন্য অনেকেই তাঁকে সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার নিদানও দেন। প্রবল সমালোচিত রোনাল্ডো সব ভুলতে এখন নিজেকে ডুবিয়ে দিয়েছেন কঠিন অনুশীলনে।
[আরও পড়ুন: শচীনের ব্যাটিং যেন লতা মঙ্গেশকরের গানের মতোই– চিরন্তন, চিরকালীন: আশা ভোঁসলে]
সর্বশেষ খবর
-
বাংলায় ‘বর্ষামঙ্গল’, কবে কমবে অতিরিক্ত গরম?
-
ল্যান্ডিংয়ের পরই আগুন, ভেঙে গুঁড়িয়ে গেল বায়ুসেনার বিমান! বড়সড় দুর্ঘটনা জোড়হাটে
-
পর্দায় ‘পঞ্চমদা’ হচ্ছেন ফারহান আখতার! ‘ডন ৩’ বিতর্কের মাঝেই আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি
-
বিশ্বকাপে নামার আগেই চুরি গেল ইংরেজ ফুটবলারদের বুট, প্রশ্নে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টায় হাজিরার নির্দেশ