সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের নদীর উপরে আগে বসানো হয়েছিল লিওনেল মেসির (Lionel Messi) কাট আউট।
ফুটবল নিয়ে ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনার (Argentina) রেষারেষির কথা সবারই জানা। এবার ব্রাজিল ভক্তরা কেরলের সেই নদীর উপরেই বসালেন নেইমারের বিশাল কাট আউট।
[আরও পড়ুন: ভারতকে সেমিফাইনালে তুলতে মরিয়া ICC! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক আফ্রিদি]
কাতার বিশ্বকাপ (Qatar World Cup) এগিয়ে আসছে। মেসির এটাই শেষ বিশ্বকাপ। অন্যদিকে ব্রাজিল নির্ভর করে রয়েছে নেইমারের উপর। দুই তারকা শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছেন।
Messi
Kozhikode, Kerala #VamosArgentina pic.twitter.com/XCrY5mToWI— rizwan_m.m (@Rlzw4n) October 31, 2022
ব্রাজিল ও আর্জেন্তিনার মধ্যে ফুটবল নিয়ে রেষারেষি হলেও দুই তারকা মেসি ও নেইমার কিন্তু একে অপরের দারুণ বন্ধু। বার্সেলোনায় খেলার সময়ে মেসি, নেইমার ও সুয়ারেজকে বলা হত এমএনএস। বার্সা ছেড়ে এই ত্রয়ী চলে গিয়েছেন অন্য ক্লাবে। মেসি ও নেইমারের জুটি এখনও অক্ষুন্ন রয়েছে। প্যারিস সাঁ জাঁ-য় খেলছেন মেসি ও নেইমার।
Behind the Scene
Messi #VamosArgentina pic.twitter.com/ySzaWQCn9y— rizwan_m.m (@Rlzw4n) October 31, 2022
কোঝিকোড়ের পুল্লাভুর এলাকায় চেরুপুঝা নদীতে কুরুনগাট্টা কাদাভু সেতুর কাছে মেসির একটি ৩০ ফুট উঁচু কাট-আউট লাগানো হয়েছে। এবার পুল্লাভুরের ব্রাজিল ভক্তরা ৪০ ফুটের দীর্ঘ নেইমারের কাট আউট বসিয়েছেন নদীতে।
মেসির কাট আউটের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেইমারের ছবি নিয়েও জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
A perfect reply from Brazil fans Pullavoor, Calicut
Keeping a 40 ft Neymar cut-out to counter the Messi cutout#BRAZIL #NeymarJr #Messi #Argentina #FIFAWorldCupQatar2022 @FIFAWorldCup @neymarjr @goal @ESPNFC @RVCJ_FB @theengineerbroo @ pic.twitter.com/9zLjJubGeT— Aravind Arun (@Aravind92853834) November 3, 2022
কাতার বিশ্বকাপে ২২ নভেম্বর মেসির আর্জেন্টিনা নামছে। নীল-সাদা জার্সিধারীদের প্রতিপক্ষ সৌদি আরব। অন্য দিকে নেইমারের ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করছে ২৫ নভেম্বর।
[আরও পড়ুন: শীতের শিরশিরানির মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা]
সর্বশেষ খবর
-
রুশ ক্ষেপণাস্ত্রে পুড়ে গেল কিয়েভের একাদশ শতকের ঐতিহাসিক ক্যাথেড্রাল! হামলায় মৃত ১১
-
বিশ্বকাপের প্রথম ডোপপাপী ও এক স্বৈরশাসকের ভয়ংকর গল্প
-
আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা
-
বারাকপুরে জোড়া ধাক্কা তৃণমূলে, ভাঙল গ্রাম পঞ্চায়েত, ইস্তফা পুরসভার চেয়ারম্যানেরও
-
বাংলাদেশে ঢুকলেই ‘খুন’ করা হবে! ‘জিরো পয়েন্টে’ থাকা ১২ বাংলাদেশিকে ফেরাল ‘মানবিক’ বিএসএফ