সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ শেষ হতে কিছুক্ষণ বাকি। তখনই যাবতীয় বিপত্তি। এবং আরও একবার ভারতীয় হকি দলের দুর্বলতা প্রকট হয়ে উঠল। শেষ মুহূর্তে গোল হজম করে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ ড্র করে ফিরতে হল মনপ্রীতদের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ২-২ গোলে ড্র করল ভারত।
[রেকর্ড গড়ে কমনওয়েলথে ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন সতীশ শিবলিঙ্গম]
শনিবার সকালে কমনওয়েলথ গেমসে প্রথম ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। শুরু থেকেই ভারতীয় দল আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এবং ম্যাচের ১৩ মিনিটের মাথায় দিলপ্রীত সিং গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর ১৯ মিনিটের মাথায় ভারতকে ২-০ গোলে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। দু’গোলে পিছিয়ে পড়ার পর পাকিস্তান ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। এবং ম্যাচের ৩৮ মিনিটের মাথায় মহম্মদ ইরফান জুনিয়র ব্যবধান ২-১ করেন। এবং ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে ৫৯ মিনিটে পাক খেলোয়াড় মুবাশর আলি পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান। ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ চেষ্টা করেও দলের পতন রক্ষা করতে ব্যর্থ হন।
[কমনওয়েলথে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন মণিপুরের সঞ্জিতা চানু]
ভারত অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। বেশ কিছু সুযোগ ভারতীয় খেলোয়াড়রা নষ্ট করেন। পেনাল্টি কর্নারও পেয়েছিল ভারত। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ভারতের প্রথম গোল আসে প্রতি আক্রমণ থেকে। এসভি সুনীলের পাশ থেকে দুরন্ত গোল করে যান দিলপ্রীত।
সর্বশেষ খবর
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা