সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্সেলোনার (Barcelona) নাইট ক্লাবে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ (Dani Alves)। স্প্যানিশ আদালত এই অভিযোগের ভিত্তিতে আলভেজকে সাড়ে চারবছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছে। অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারবেন আলভেজ।
ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে অভিযোগ, বার্সেলোনার নাইট ক্লাবে তরুণীকে তিনি ধর্ষণ করেছিলেন। বার্সেলোনার প্রাক্তন ফুটবলারের বিরুদ্ধে ২০২২ সালে এই ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও আলভেজ এই অভিযোগ অস্বীকার করেছিলেন। পরবর্তীকালে তাঁকে এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়।
[আরও পড়ুন: ছেলেদের আত্মবিশ্বাস ফেরাতে চেয়েছিলেন হাবাস, ডুরান্ড ডার্বির গোল স্মরণীয় দিমির, সাক্ষাৎকারে অকপট গুরু-শিষ্য]
আলভেজের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালের ৩১ ডিসেম্বর অভিযোগকারিণীকে নাইট ক্লাবের শৌচালয়ে ধর্ষণ করেন ব্রাজিলিয়ান তারকা। সরকারী আইনজীবী দাবি করেছিলেন, আলভেজের অন্তত ১২ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হোক। ২০২৩ সালের ২০ জানুয়ারি গ্রেফতার হওয়ার পর থেকে জেলে রয়েছেন আলভেজ। তিনি জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেয় আদালত।
[আরও পড়ুন: প্রকাশ্যে আইপিএলের সূচি, উদ্বোধনী ম্যাচেই ধোনি বনাম বিরাটের ডুয়েল]
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের