Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Durand Cup 2026

Durand Final Derby LIVE: এডমুন্ডের হ্যাটট্রিক, প্রথমার্ধে লাল-হলুদ ঝড়ে দিশেহারা মোহনবাগান

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৮:০৮

options
link
Advertisement
সরাসরি
শেষ আপডেট: ১৮:০৪

শুরু দ্বিতীয়ার্ধের খেলা

জেলকোভিচের জায়গায় মিগুয়েলকে নামান মোহনবাগান কোচ।

শেষ আপডেট: ১৭:৫০

প্রথমার্ধ শেষ

৪-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। ইতিহাস লিখলেন এডমুন্ড লালরিনডিকা। বাইচুং ভুটিয়া (ইস্টবেঙ্গল), কিয়ান নাসিরির (মোহনবাগান) পর ডার্বিতে হ্যাটট্রিক লাল-হলুদ তারকার।

Advertisement
শেষ আপডেট: ১৭:৪৩

৪৪ মিনিট

ফ্রিকিক নিতে আসেন মহম্মদ রশিদ। তিনি বল বাড়ান জয় গুপ্তাকে। মোহনবাগানের রক্ষণ এক লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন এডমুন্ড। ৪-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

শেষ আপডেট: ১৭:৩৮

৩৭ মিনিট

মনবীর সিংয়ের ক্রস চলে আসে ম্যাকলারেনের কাছে। জায়গায় ছিলেন না ইস্টবেঙ্গল গোলকিপার। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো সুযোগ নষ্ট করলেন অজি তারকা। যে জায়গায় বল পেয়েছিলেন, সেখান থেকে ফাইনালের মতো মঞ্চে গোল না করাটা 'অপরাধ'। ৪০ মিনিটেও মাঝমাঠ থেকে দারুণ বল পেয়ে গিয়েছিলেন ম্যাকলারেন। কিন্তু দূরদর্শী গিল এগিয়ে আসেন। ম্যাকলারেন বল পাওয়ার আগেই বিপন্মুক্ত করেন ইস্টবেঙ্গল গোলকিপার।

শেষ আপডেট: ১৭:৩৪

৩২ মিনিট

মনবীর সিংয়ের দুরন্ত বাঁ পায়ের গোলে ব্যবধান কমাল মোহনবাগান।

শেষ আপডেট: ১৭:৩১

৩০ মিনিট

সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। বক্সের বাইরে থেকে ম্যাকলারেনের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ আপডেট: ১৭:২৯

২৯ মিনিট

প্লে অ্যাকটিংয়ের জন্য ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের রামিরেজ।

শেষ আপডেট: ১৭:২২

২২ মিনিট

স্কোর লাইন ৩-০ করল ইস্টবেঙ্গল। বক্সের ভিতর দানি রামিরেজ ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল বাড়ান এডমুন্ডকে। রাহুল ভেকেকে কাটিয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন তিনি।

শেষ আপডেট: ১৭:২১

২০ মিনিট

বক্সের ঠিক বাইরে থেকে লিস্টন কোলাসোর ফ্রিকিক অনবদ্য সেভ লাল-হলুদ গোলকিপার প্রভসুখন গিলের।

শেষ আপডেট: ১৭:১৯

শেষ প্রথম কোয়ার্টারের খেলা।

ম্যাচ পুরোপুরি ইস্টবেঙ্গলের অনুকূলে।

শেষ আপডেট: ১৭:১৭

ডুরান্ড ফাইনাল চাঁদের হাট।

ফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শিল্পমন্ত্রী তাপস রায়, এআইএফএফ সভাপতি প্রেসিডেন্ট কল্যাণ চৌবে প্রমুখ।

ডুরান্ড ফাইনাল চাঁদের হাট।
শেষ আপডেট: ১৭:১৪

দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের।

১২ মিনিটে জিকসন সিংয়ের পাস থেকে গোল এডমুন্ডের।

শেষ আপডেট: ১৭:০৮

এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

১০ মিনিটে বিপিন সিংয়ের গোলে এগিয়ে গেল লাল-হলুদ।

শেষ আপডেট: ১৭:০৫

প্রথম ৫ মিনিট।

বল দখলে আপাতত এগিয়ে মোহনবাগান।

শেষ আপডেট: ১৭:০০

বল গড়াল ডুরান্ড ফাইনালে

অপেক্ষার অবসান। কিক অফ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সাহাল আবদুল সামাদ এবারের ডুরান্ডে এখনও পর্যন্ত সবুজ-মেরুনের জার্সি গায়ে ৫ গোল করেছেন। কিন্তু তাঁকে প্রথম ১১য় না দেখে অনেকেই অবাক হয়েছেন।

শেষ আপডেট: ১৬:০৬

ঘোষিত ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

গিল (গোলকিপার), হার্দিক, আনোয়ার, লালচুংনুঙ্গা, জয়, সন্দীপ, জিকসন, বিপিন, রশিদ, রামিরেজ, এডমুন্ড।

শেষ আপডেট: ১৬:০৬

ঘোষিত মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল (গোলকিপার), অভিষেক, ভেকে, আলবার্তো, শুভাশিস, থাপা, আপুইয়া, জেলকোভিচ, লিস্টন, মনবীর, ম্যাকলারেন।

শেষ আপডেট: ১৬:০৬

ডুরান্ড ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে

শহরে আজ ইলিশ-চিংড়ির মহারণ। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বিকে ঘিরে কল্লোলিনী আজ দ্বিখণ্ডিত। এখন পর্যন্ত ১৭ বার ডুরান্ড জিতেছে সবুজ-মেরুন। লাল-হলুদ ১৬ বার। অর্থাৎ ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগানকে ছোঁয়ার সুযোগ। আর মোহনবাগান জিতলে আবারও সফলতম দল হিসাবে নজির গড়বে।

Durand Cup final between East Bengal and Mohun Bagan
রবিবার ১৩তম ডার্বি হবে ডুরান্ড ফাইনালে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.