শিলাজিৎ সরকার: ডার্বি (Derby) শেষ হইয়াও হইল না শেষ। এছাড়া আর কীই বা বলা যায়। আইএসএলে শনিবার নর্থইস্টের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটালেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত(Carles Cuadrat)। রেফারিংয়ের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিলেন।
শনিবারের ডার্বির পরে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে ফের উঠে এল রেফারিং প্রসঙ্গ। কুয়াদ্রাত দ্বর্থহীন ভাবে বলে দিলেন, ”ডার্বিতে আমরা তিন পয়েন্ট পেতেই পারতাম। রেফারির জন্য সেই তিন পয়েন্ট পাইনি। নন্দ কুমারকে আমাদের বক্সে ফেলে দেওয়া হল। কিন্তু ফাউল দেওয়া হয়নি আমাদের। কয়েকটা ম্যাচে শেষ মুহূর্তে রেফারির জন্য আমরা জয় হাতছাড়া করছি।”
[আরও পড়ুন: ‘পেট ভর্তি হিংসা’, প্রাক্তন পাক তারকার অদ্ভুত অভিযোগের তীব্র সমালোচনায় শামি]
কুয়াদ্রাত জানিয়েছেন, রেফারি ম্যাচের ফলাফলকে প্রভাবিত করছেন। শনিসন্ধের ডার্বির প্রসঙ্গ উত্থাপ্পন করে লাল-হলুদের স্প্যানিশ কোচ বলছেন, ”আমি ১০০ শতাংশ নিশ্চিত সেদিন মোহনবাগান ২-১ গোলে যদি ম্যাচে এগিয়ে থাকত, তাহলে সাহাল যখন নন্দকে আমাদের বক্সের মধ্যে ফেলে দিল, তখন রেফারি ফাউলই দিতেন। আমি নিশ্চিত মোহনবাগান এগিয়ে থাকলে সায়নকে ধাক্কা মারার জন্য পেত্রাতোসকে কার্ড দেখানো হত। কিন্তু তা হয়নি।’’
ভারতীয় ফুটবলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই যুক্ত। সেই অভিজ্ঞতা থেকে কুয়াদ্রাত বলছেন, ”আমি ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি। অভিজ্ঞতা থেকে দেখেছি, একটি দলকে পেনাল্টি দেওয়া হলে প্রতিপক্ষ দলকেও পেনাল্টি পাইয়ে দেওয়া হয়। একটি দলের প্লেয়ারকে লাল কার্ড দেখানো হলে প্রতিপক্ষ দলের প্লেয়ারকেও শেষবেলায় গিয়ে লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়। এভাবেই ক্ষতিপূরণ করা হয়। আমি অন্য দেশে এরকম দেখিনি। এখানেই এরকম হয়। যেদল পিছিয়ে রয়েছে,সেই দলকে বাঁচানোর জন্যই এমন করা হয়।” শনিবারের ডার্বি শেষ হইয়াও হইল না শেষ। জের চলছেই।
[আরও পড়ুন: ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার কোহলির, ভুগছে ভারত, বিরাটের অনুপস্থিতি প্রসঙ্গে অকপট ইংল্যান্ডের প্রাক্তন তারকা]
সর্বশেষ খবর
-
ভারতকে বয়কটের পালটা কোন পদক্ষেপ? বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরদের বোর্ডের
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া