Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Mohun Bagan

প্রেমের টানে দলবদল করে ‘মোহনবাগানি’ হল কনে, বর এল সবুজ-মেরুন জার্সিতে

হুগলির খেলাপাগল পাত্রপাত্রীর বিয়ের মণ্ডপও সেজে উঠল খেলার রঙে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২২, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২২, ১৮:৩০

options
link
প্রেমের টানে দলবদল করে ‘মোহনবাগানি’ হল কনে, বর এল সবুজ-মেরুন জার্সিতে zoom
Advertisement

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভালবাসার টান ভুলিয়ে দিতে পারে শত্রুতা। বৈরিতা মুছিয়ে চির শত্রুকেও আপনজন করে ফেলতে পারে এই প্রেমই। এবার সেই ভালবাসাই কলকাতা ময়দানের দুই আদি শত্রুকে মিলিয়ে দিল। ইস্টবেঙ্গলি কনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মোহনবাগানি পাত্র। তবে বিয়ের আগেই ভালবাসার টানে দলবদল করেছিলেন পাত্রী। লাল-হলুদ ছেড়ে নাম লিখিয়েছিলেন সবুজ-মেরুন শিবিরে। হুগলির খেলাপাগল পাত্রপাত্রীর বিয়ের মণ্ডপও সেজে উঠল খেলার রঙে।

পান্ডুয়ার বৈঁচি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মুখোপাধ্যায়। ছেলেবেলা থেকেই খেলাপাগল তিনি। আর মোহনবাগান বলতে তো অজ্ঞান। খেলার দিন যেখানেই থাকুন না কেন ছুটে যেতেন মাঠে। আর একান্ত তা সম্ভব না হলে খেলার সময় টিভির সামনে থেকে মোটে নড়তেন না তিনি। জীবনের সুখ-দুঃখ, হাসিকান্নায় মিশে গিয়েছিল সবুজ মেরুন। আর এমন খেলাপাগল বিশ্বজিৎ প্রেমে পড়েন পিয়ালীর। তিনিও ফুটবলভক্ত। তবে মোহনবাগানের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কট্টর সমর্থক। তবে এই বৈরিতা বেশিদিন স্থায়ী হয়নি। কারণ প্রেমিকের পাল্লায় পড়ে দলবদল করে ফেলেন পিয়ালীও। লাল হলুদ ছেড়ে নাম লেখান সবুজ মেরুন ব্রিগেডে। এখন তো বিশ্বজিৎ খেলা দেখতে না পারলে টিভির সামনে বসে প্রতি মুহূর্তের আপডেট তাঁর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন পিয়ালী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: Madhyamik Exam 2022: ফাঁস মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র! ভুয়ো বলে দাবি পর্ষদ সভাপতির]

গত ৪ মার্চ এমন দুই খেলা পাগলের চার হাত এক হয়। আর ৬ মার্চ ছিল তাঁদের রিসেপশন বা বউভাত। বিয়ের সমস্ত অনুষ্ঠানজুড়ে ছিল ময়দানি মেজাজ। সেই প্রীতিভোজের মণ্ডপ সেজে উঠেছিল সবুজ-মেরুন সামিয়ানায়। আলোকসজ্জাও ছিল সেই একই রঙের। মেনুকার্ড থেকে ফুলের সজ্জা, সবেতেই জ্বলজ্বল করছিল মোহনবাগানের নিশান। এমনকী, কনের সাজেও প্রিয় দল মোহনবাগানের রঙের ছোঁয়া। মণ্ডপে ছিল মোহনবাগানের প্রতীক পালতোলা নৌকাও। মজার বিষয় হল, অতিথি আপ্যায়নের সময় নতুন বর বিশ্বজিৎ মাঝেমধ্যেই ধুতি-পাঞ্জাবি ছেড়ে মোহনবাগানের জার্সি গলিয়েছেন গায়ে।

অভিনব বিয়ে নিয়ে বিশ্বজিৎ বলছেন, “ছোট থেকেই খেলা পাগল। চেয়েছিলাম আমার বিয়েতেও ময়দানের সেই সুবাস থাকুক। অতিথিরাও যাতে খেলার মাঠের উন্মাদনা এখানে অনুভব করতে পারে সেই ব্যবস্থা রাখতে চেয়েছিলাম। সেটাই করলাম।” বরের ‘পাগলামি’র দোসর ‘নববধূ’ পিয়ালীও এই ব্যবস্থায় বেজায় খুশি।

[আরও পড়ুন: কমেছে করোনার দাপট, দেশে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.