মরশুম শুরু হয়েছে হার দিয়ে। তাও আবার ডার্বিতে, মোহনবাগানের কাছে। ফলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ ‘মরণবাঁচন’ ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য। পরের পর্বে যাওয়ার জন্য এই দুই ম্যাচে তিন পয়েন্টের পাশাপাশি গোলপার্থক্যও বাড়িয়ে নিতে হবে লাল-হলুদকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও পয়েন্ট টেবিলে অ্যাডভান্টেজ পেতে পারে তারা।
আর এসব অঙ্ক বিলক্ষণ জানেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই ডার্বিতে সম্পূর্ণ ভারতীয় একাদশ নামালেও দ্বিতীয় ম্যাচে সেই পথে হাঁটছেন না তিনি। বরং দুই বিদেশি দানি র্যামিরেজ ও মহম্মদ রশিদকে রেখেই ছক কষছেন হাবাস। শুক্রবার সন্ধ্যায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সামনে সিআইএসএফ প্রোটেক্টরস।
আরও পড়ুন:

নিজেদের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরেছে তারা। তবে সিআইএসএফের এই দলটা সর্বভারতীয় পুলিশ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন। প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার রাস্তায় হাঁটছেন না হাবাস। ডার্বির দল থেকে বাদ পড়ছেন রোহিত কুমার, রোহিত দানু, জয় গুপ্তা, বিপিন সিং, ডেভিডের মতো ফুটবলাররা।
তাঁদের বদলে দুই বিদেশি ছাড়াও ঢুকছেন পিভি বিষ্ণু, জেসিন টিকে এবং নরেন্দর গেহলত। নাচো মনসালভে থাকছেন রিজার্ভ বেঞ্চে। লাল-হলুদের অন্য দুই বিদেশি– ক্রিস ইকোনোমেডিস এবং এফিয়ং ভিসা সমস্যা মিটিয়ে কবে শহরে আসছেন, তা এখনও স্পষ্ট নয়।
আজ ডুরান্ড কাপে
ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ
সন্ধ্যা ৭.৩০, কিশোরভারতী
সোনি স্পোর্টস নেটওয়ার্ক
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর