Advertisement
Advertisement
FIFA World Cup 2026

‘এত কঠিন সূচি’, মিশরের বিরুদ্ধে নামার আগে ফিফাকে তোপ আর্জেন্টিনা কোচের

স্কালোনির সাফ কথা, "এবারের বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং। যেভাবে সূচি ঠিক করা হয়েছে। যেভাবে অনেক দূরে দূরে সফর করতে হচ্ছে। সেটা বেশ কঠিন।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৭:১৯

options
link
‘এত কঠিন সূচি’, মিশরের বিরুদ্ধে নামার আগে ফিফাকে তোপ আর্জেন্টিনা কোচের zoom
আর্জেন্টিনা অনুশীলনে মেসি ও স্কালোনি। ফাইল ছবি।

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এ পর্যন্ত অপরাজেয় আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে কোনও দল সেভাবে বেগই দিতে পারেননি মেসিদের। একমাত্র নকআউট পর্বের প্রথম ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলি প্রায় অনায়াসেই জিতে নিয়েছে লা অলবেসেলেস্তে। নিন্দুকেরা বলছেন, অন্য ফেভারিটদের তুলনায় এমি মার্টিনেজদের ফাইনালে যাওয়ার রাস্তাটাও সোজা। তবু প্রিকোয়ার্টার ফাইনালে মিশরের বিরুদ্ধে নামার আগে ফিফার তৈরি সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে প্রতিপক্ষের জন্য নয়, তাঁর অভিযোগের মূল জায়গা ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে সেটা।

এবার ৪৮ দেশের বিশ্বকাপ। ফলে ম্যাচসংখ্যা বেড়েছে। কিন্তু ম্যাচ বাড়লেও টুর্নামেন্টের মোট সময় বেশি বাড়ায়নি ফিফা। যার ফলে একাধিক দেশকে ঘনঘন খেলতে হচ্ছে। লিওনেল স্কালোনি বলছেন, “টুর্নামেন্টের শেষদিকে আমরা চলে এসেছি। অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আমাদের আরও ম্যাচ খেলতে হবে। এই সময় আরও। বেশি বেশি বিশ্রাম দরকার। কিন্তু হচ্ছে ঠিক উলটোটা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

FIFA World Cup 2026: Argentina coach Lionel Scaloni blasts FIFA

আর্জেন্টিনা কোচের অভিযোগ, “একদিন আগেই আমরা মিয়ামিতে ওই গরমে খেললাম। আবার মঙ্গলবার ভরদুপুরে খেলতে হবে। বিশ্রামের সেভাবে সময়ই পাওয়া যায়নি। সে তুলনায় আমার মনে হয় মিশর একটু বেশি সময় পেয়েছে বিশ্রাম করার। যদিও সেটা সামান্য। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপ যতটা এগোবে, ততই বিশ্রামের প্রয়োজনটা বেশি পড়বে। এটা খুব প্রয়োজনীয়।” স্কালোনির সাফ কথা, “এবারের বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং। যেভাবে সূচি ঠিক করা হয়েছে। যেভাবে অনেক দূরে দূরে সফর করতে হচ্ছে। সেটা বেশ কঠিন।”

সূচি বলছে, আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে তাহলে টুর্নামেন্টের শেষ ১৩ দিনে তাঁদের পাঁচ ম্যাচ খেলতে হবে। যা সত্যিই চ্যালেঞ্জিং। বিশেষ করে আমেরিকার গরমে এবং বিভিন্ন শহরে ঘুরে ঘুরে খেলাটা বেশ কঠিন। তাছাড়া দলের মূল ভরসা মেসির বয়স ৩৯। সেটাও মাথায় রাখা দরকার। যদিও এই একই ধরনের সমস্যায় পড়বে অন্য দেশগুলিও। প্রায় সব দেশকেই শেষদিকে ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.