পেনাল্টি হলই না। তবু ভাইরাল ইংল্যান্ড গোলরক্ষকের ‘চিট শিট’! আটলান্টায় হাড্ডাহাড্ডি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা শিবিরে তখন উৎসবের আমেজ। বিশ্বকাপের সেমিফাইনালে ২-১ গোলে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। ঠিক তখনই আর্জেন্টিনা অধিনায়কের নজর পড়ে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ডের জলের বোতলে। তারপর ঘটে গেল মজাদার মুহূর্ত।
বোতলে সাঁটা পেনাল্টি ঠেকানোর গোপন চিরকুট। খেলা শেষ হওয়ার পর আর্জেন্টিনার এক কোচিং স্টাফ পিকফোর্ডের জলের বোতলটি তুলে নেন। পরে সেটি মেসি, এনজো-সহ কয়েকজন ফুটবলারের হাতে পৌঁছয়। বোতলের গায়ে লাগানো ‘পেনাল্টি চিট শিট’-এ ‘লা আলবিসেলেস্তে’র সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম। এমনকী তাঁরা কে কোন দিকে শট নেন, তা নিয়ে ছিল বিস্তারিত নোট। সেই নোট পড়ে মেসি ও তাঁর সতীর্থরা হাসতে হাসতে একে অপরকে দেখাতে থাকেন।
আরও পড়ুন:
Argentina players found Jordan Pickford’s water bottle left on the pitch after the game, revealing a detailed “cheat sheet” tracking every Argentine player’s penalty habits
Messi seemed highly amused 🤣 pic.twitter.com/71mtdWAKdG
— TITANIUM💎 (@BigTi324) July 16, 2026
সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। মজার বিষয়, নির্ধারিত সময়েই ম্যাচের নিষ্পত্তি হয়ে যাওয়ায় পেনাল্টি শুটআউটের প্রয়োজনই পড়েনি। ফলে পিকফোর্ডের প্রস্তুতি কাজে লাগেনি। আসলে এই ধরনের ম্যাচে অনেক গোলকিপারই জলের বোতলে এমন ‘পেনাল্টি চিট শিট’ লাগিয়ে রাখেন। প্রতিপক্ষের সম্ভাব্য শুটাররা কোন দিকে শট নিতে পারেন, সেই তথ্য সংক্ষেপে লেখা থাকে সেখানে। চাপের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে এই নোট গোলকিপারদের সাহায্য করে।
পিকফোর্ড অতীতেও এই কৌশল ব্যবহার করে সাফল্য পেয়েছেন। ২০১৮ বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে সেই নোট কাজে লাগিয়ে ইংল্যান্ডকে জিততে সাহায্য করেছিলেন। ২০২৪ ইউরো কাপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যানুয়েল আকাঞ্জির পেনাল্টি রুখতেও একই কৌশল কাজে লেগেছিল। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তারপর ৭ মিনিটের ম্যাজিক। জোড়া গোল আসে এনজো, লাউতারোর কাছ থেকে। আর দু’টি গোলই করান বাঁ-পায়ের ম্যাজিসিয়ান লিওনেল মেসি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাদল অধিবেশনে কেন্দ্রের ঝুলি ভরা বিল! কড়া হবে জাতীয় সম্মান অবমাননা আইন?
-
রথেই কোটি টাকার কালীপুজোর খুঁটিপুজো, বদলের বাংলায় বারাসতের ক্লাবেও বদলাচ্ছে সমীকরণ?
-
চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক
-
৭-৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের নিচে কালি? জেনে নিন কখন ডাক্তারের কাছে যেতে হবে
-
অবসাদে ভুগে চরম পদক্ষেপ নিতে চেয়ে এআইয়ের দ্বারস্থ সন্তান? মা-বাবাকে জানিয়ে দেবে মেটাই
