বিশ্বকাপে (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এই যাত্রা থেমে গিয়েছে কেপ ভার্দের। তবু লোকের মুখে মুখে সেই দেশ ও তাদের গোলকিপার ভোজিনহার (Vozinha) নাম। লিওনেল মেসির আর্জেন্টিনাকেও প্রায় আটকে দিয়েছিলেন তিনি। এবার বিজ্ঞান জগতেও সম্মান পেতে চলেছেন ভোজিনহা। সম্প্রতি একটি নতুন সামুদ্রিক প্রাণী আবিষ্কৃত হয়েছে। যার নাম রাখা হয়েছে কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলকিপারের নামে।
স্প্যানিশ বিজ্ঞানী ওর্তেয়া মোলাস্ক জাতীয় একটি নতুন সামুদ্রিক প্রাণীর হদিশ পেয়েছেন। যাঁর নাম রাখা হয়েছে, আলদিসা ভোজিনহাই। অর্থাৎ ভোজিনহার নামেই তার নামকরণ। নতুন এই প্রাণীটির দৈর্ঘ্য মাত্র ৪ মিলিমিটার। এতদিন পর্যন্ত এই প্রাণীটির সন্ধান বিজ্ঞানীদের অজ্ঞাত ছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে হাভানা, কিউবা ও গুয়াদেলৌপেতে এই প্রাণীটির সন্ধান মিলেছে।
আরও পড়ুন:
ওর্তেয়া যখন এই গবেষণাটি করছিলেন, তখন বিশ্বকাপে স্পেন ও কেপ ভার্দের ম্যাচ চলছিল। সেই ম্যাচে ভোজিনহা সাতটা সেভ করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ওর্তেয়ার ভালোবাসা আছে। কিন্তু শুধু কি সেই জন্যই তিনি ভোজিনহার নাম বেছে নিলেন? না, তা নয়। ২০২৩-এ তিনি ‘এনভায়রেনমেন্টাল মেরিট’ পুরস্কার পেয়েছিলেন। সেই সময় থেকে পশ্চিম আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রের সঙ্গে তাঁর যোগাযোগ। সেখানের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেটারই কৃতজ্ঞতা স্বরূপ ভোজিনহার নামে খুদে প্রাণীর নাম রেখেছেন ওর্তেয়া। উল্লেখ্য, কেপ ভার্দের ডাকনাম হল ‘ব্লু শার্ক’। এবার আরও এক সামুদ্রিক প্রাণীর সঙ্গে নাম জুড়ল তাদের।
তবে এটাই প্রথম নয়। ওর্তেয়া এর আগে এক ফুটবলারের নামে প্রাণীর নামকরণ করেছেন। ২০১৯ সালে এক নতুন প্রজাতির সামদ্রিক শামুকের সন্ধান পেয়েছিলেন। তার নাম রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকার প্রাক্তন গোলকিপার কেলর নাভাসের নামে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবৈধ বালি কারবারিদের থেকে ‘ঘুষ’, ফাঁদ পেতে ঝাড়গ্রামে পাকড়াও পুলিশ কনস্টেবল
-
‘ন্যাশনাল ক্রাশ’ হয়েও আক্ষেপ! এবার কোহলির কাছে কোন বিশেষ আবদার ভাইরাল মেধাবীর?
-
‘ফুল অউর কাঁটে’-র পরিচালক কুকু কোহলির প্রয়াণ! শোকতপ্ত বলিউড
-
রাস্তা দখল করে সেকেন্ড-হ্যান্ড গাড়ির ‘শোরুম’! বিজেপি বিধায়ক বললেন, ‘তৃণমূল জমানার ট্র্যাডিশন’
-
অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ! বাগুইআটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
