সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ধর্ষণের দায়ে গ্রেপ্তার প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রবিনহো (Robinho)। দু’বছর আগে তাঁকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিল ইতালির আদালত। মোট ৯ বছর হাজতবাস করতে হবে এসি মিলানের প্রাক্তন ফুটবলারকে।
২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণ কাণ্ডে জড়িয়ে যায় রবিনহোর নাম। মিলানের নাইট ক্লাবে এক আলবেনীয় মহিলাকে ধর্ষণে অভিযুক্ত ছিলেন তিনি। ২০১৭ সালে ইতালির আদালতে দোষী সাব্যস্ত করা হয় রবিনহোকে। সেই আদেশ ব্রাজিলেও কার্যকর করার অনুরোধ জানায় তারা। এতদিন ব্রাজিলে নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন ৪০ বছরের প্রাক্তন তারকা। কিন্তু এবার তাঁকে জেলে যেতে হবে। ইতালির আদালতের রায়ে সম্মতি জানিয়েছে ব্রাজিলের সরকারও। যদিও ব্রাজিলের জেলেই সাজা কাটাবেন রবিনহো।
[আরও পড়ুন : ‘সহজ সুযোগ নষ্ট করে ম্যাচ কঠিন করে তুললাম আমরা’, আফগানদের বিরুদ্ধে ড্র করে হতাশ স্টিমাচ]
তাঁর উত্থান ব্রাজিলের ফুটবল ক্লাব স্যান্টোসের জার্সিতে। ২০০২ সালে অভিষেকের পর আর ফিরে তাকাতে হয়নি। পরের বছরই ডাক আসে ব্রাজিলের জাতীয় দলে। একশোটি ম্যাচে ব্রাজিলের হয়ে ১৮টি গোল করেছেন রবিনহো। ২০০৫ সালে যোগ দেন স্পেনের রিয়াল মাদ্রিদে। তার পর খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটি ও এসি মিলানের হয়ে। ইতালির ক্লাবে খেলার সময়ই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হন রবিনহো। তার পরই ফিরে আসেন ছোটবেলার ক্লাবে।
[আরও পড়ুন : ইয়র্কারে শান দিচ্ছেন স্টার্ক, অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ?]
সম্প্রতি আরেক ব্রাজিলীয় ফুটবলার দানি আলভেসও গ্রেপ্তার হয়েছেন ধর্ষণের অভিযোগে। প্রায় ১০ কোটি টাকা জরিমানার বদলে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। এবার রবিনহোরও ঠিকানা হল গারদে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি