Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

চেন্নাইয়ের কাছে হার মিনার্ভার, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরল ইস্ট-মোহন

কোন দলের কী সুবিধা হল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৭:১০

options
link
চেন্নাইয়ের কাছে হার মিনার্ভার, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরল ইস্ট-মোহন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগের শুরু থেকে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছিল পাঞ্জাবের দলটি। এবার হয়তো আই লিগ নতুন এক চ্যাম্পিয়ন দল পেতে চলেছে, ফুটবলমহলের আনাচে-কানাচে এ আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লিগের শেষের দিকে এসে কেমন যেন খেই হারিয়ে ফেলল মিনার্ভা। আর সেই সুযোগেই ভাগ্য ফিরল চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা বাকি তিনটে দলের।

এদিন কোয়েম্বাটুরে চেন্নাইকে মাটি ধরাতে পারলে লিগ জয় নিশ্চিত হয়ে যেত মিনার্ভার। একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হত নেরোকা-ইস্টবেঙ্গল-মোহনবাগানের। কিন্তু তেমনটা আর হল না। দুর্দান্ত পারফর্ম করে ঘরের মাঠে ২-১ গোলে পাঞ্জাবের দলকে পরাস্ত করে লিগ জমিয়ে দিল চেন্নাই। ফের নতুন করে সমীকরণ কষতে শুরু করল বাকি তিন দল। ইস্টবেঙ্গলের কাছে সাত-সাতটা গোল হজমের পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল চেন্নাই সিটি। কিন্তু সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়াল দল, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই লিগে চেন্নাইয়ের হারানোর আর কিছুই নেই। তবে হারানো সম্মান ফিরে পেতেই যেন হিংস্র হয়ে
উঠেছিলেন সুসাইরাজরা। যার ফল মিলল হাতে-নাতে। মিনার্ভাকে চাপে ফেলে আই লিগ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েই তাঁরা যেন নায়ক হয়ে উঠল এদিন। সেই সঙ্গে অবনমনের হাত থেকে বাঁচতে লাইফলাইন পেল দল।

Advertisement

[হোলির রঙে মাতোয়ারা ক্রীড়া দুনিয়া, বাদ গেলেন না বিদেশি ক্রিকেটাররাও]

এবার ঘটনা হল মিনার্ভা হারায় কোন দলের কী সুবিধা হল? লিগ তালিকার চেহারাটাই বা এখন কেমন? চ্যাম্পিয়ন হতে গেলে কোন দলকে কোন ম্যাচ জিততে হবে? একনজরে দেখে নেওয়া যাক।১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মিনার্ভা রইল শীর্ষেই। তাদের বাকি আর একটি ম্যাচ। সে ম্যাচে জিততেই হবে তাদের। নাহলে বাকিরা যদি নিজেদের সব ম্যাচ হারে অথবা ইস্টবেঙ্গল একটি জেতে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে মিনার্ভাই। নেরোকারও বাকি একটি মাত্র ম্যাচ। মিনার্ভা হারলে শেষ ম্যাচে তাদের জিততেই হবে। নাহলে অন্যের মুখের দিকে তাকিয়েও লাভ হবে না। এদিনের পর বেশ খানিকটা অ্যাডভানটেজে ইস্টবেঙ্গল। মিনার্ভা শেষ ম্যাচ হারলে ও খালিদ জামিলের দল বাকি দুই ম্যাচে জিতলে ৩৫ পয়েন্ট নিয়ে ১৪ বছরের খরা কাটিয়ে তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে কঠিন সমীকরণ কষলে মোহনবাগানও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।

কীভাবে? লিগ পেতে গেলে মোহনবাগানকে ২ ম্যাচ জিততেই হবে। তাহলে দলের পয়েন্ট হবে ৩৩। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে একটি ম্যাচে হারতে হবে। তবে মিনার্ভাকেও শেষ ম্যাচে পরাস্ত হতে হবে। লাল-হলুদ অন্যটি ড্র করলে পয়েন্ট হবে ৩৩। তাহলেই ইস্টবেঙ্গলের সঙ্গে হেড-টু-হেডে চ্যাম্পিয়ন মোহনবাগান। অর্থাৎ শেষ পর্যন্ত লিগ যে জমজমাট থাকবে তা এদিনের পর পরিষ্কার হয়ে গেল।

[জানেন, কেন ধোনির হেলমেটে শোভা পায় না জাতীয় পতাকা?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.