শেষ পর্যন্ত কোচিতেই ভারত-হংকং (India vs Hong Kong) ম্যাচ হচ্ছে।
আপাতত মঙ্গলবার এশিয়ান কাপের যোগ্যতানির্ণায়ক পর্বে হংকংয়ের বিরুদ্ধে ভারতের নিয়মরক্ষার ম্যাচটি আদৌ কোচির জহরলাল নেহরু স্টেডিয়ামে হবে কি না তা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল বৃহস্পতিবারের খালিদ জামিলকে স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করতে না দেওয়ার পর। স্টেডিয়াম কমিটির সঙ্গে কেরালা সেই ফুটবল অ্যাসোসিয়েশনের বিবাদের জেরে জাতীয় কোচকে স্টেডিয়ামেই ঢুকতে দেওয়া হয়নি। সেই ঝামেলা এখন অতীত। আপাতত সেই সমস্যাকে মাথা থেকে সরিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ভালো করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার মাঠে নামবেন গুরপ্রীত সিং সান্ধুরা।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ না দেখা আনোয়ার আলিরা চাইবেন ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে কিছুটা আত্মসম্মান ফিরিয়ে আনতে। দ্বিতীয়ত, জাতীয় দলের হয়ে রায়ান উইলিয়ামসের অভিষেক হওয়ার সম্ভাবনা। খালিদ ইঙ্গিত দিয়েছেন, দলের ফর্মেশনের প্রয়োজনে বেঙ্গালুরু এফসির এই উইঙ্গারকে প্রথম একাদশে খেলাতে পারেন। গ্রুপ পর্বের বাংলাদেশ ম্যাচের আগে শিবিরে যোগ দিলেও ফিফা ক্লিয়ারেন্স না আসায় তাঁকে খেলাতে পারেননি ভারতের কোচ।
বলিভিয়া থেকে আরেক বিদেশি ক্লাবে খেলা অবনীত ভারতীকে উড়িয়ে এনেও ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ছাড়পত্র না আসায়। এই মুহূর্তে সুনীল ছেত্রীর অবসরে চলে যাওয়ার পর আক্রমণভাগের শক্তি অনেকটাই কমেছে ভারতের। এখনও পর্যন্ত সুনীলের বিকল্প খুঁজে বার করতে পারেননি খালিদ। রায়ান উইলিমাসও ভারতীয় নাগরিকত্ব নিলেও তাঁরও বয়স এখন বত্রিশ বছর। তাই তিনি সুনীলের বিকল্প হতে পারবেন না। সেই দিক থেকে দেখলেও আগামী দিনের দল তৈরির কথা মাথায় রেখে এই ম্যাচগুলোকে ব্যবহার করতে চান খালিদ। মঙ্গলবার কোচির ফুটবলপ্রেমীদের সমর্থন চাইছেন ভারত কোচ। দশ বছর পর কোচিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারে
ভারত বনাম হংকং
কোচি, সন্ধ্যা ৭.০০
সরাসরি ফ্যান কোডে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও
-
এ যেন মহাতারকাদের বিশ্বকাপ! পেনাল্টি বিতর্ক এড়িয়ে জোড়া গোল কেনের, ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড
-
অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা! আটক জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও
-
পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা
-
অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবসান! শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা, খুলছে হরমুজ