Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
FIFA Rankings

পরপর টুর্নামেন্টে সাফল্যের পুরস্কার, ফিফা ক্রমতালিকায় একশোর মধ্যে ভারত

পাঁচ বছর বাদে ১০০'র নিচে নেমেছিল ভারতের র‍্যাঙ্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৩, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৩, ১৬:১৩

options
link
পরপর টুর্নামেন্টে সাফল্যের পুরস্কার, ফিফা ক্রমতালিকায় একশোর মধ্যে ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর বাদে ফের ফিফা ক্রমতালিকায় একশোর মধ্যে চলে এল ভারতীয় ফুটবল দল। জুনের শেষেই ১০১ থেকে ১০০ নম্বরে উঠেছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। তখনও সাফ কাপে খেলছে ভারত। সাফের সাফল্যে আরও একধাপ উপরে উঠে এল ইগর স্টিমাচের দল। আপাতত ভারতের স্থান ৯৯ নম্বরে।

২০১৮ সালের ডিসেম্বর মাসে শেষবার ১০০-র আগে উঠে এসেছিল ভারতের Rank। তারপর পাঁচ বছর কেটে গিয়েছে। ইগর স্টিমাচের (Igor Stimac) কোচিংয়ে শুরুর দিকটা বিশেষ ভাল যায়নি ভারতীয় ফুটবল দলের। ফলে ক্রমতালিকাতেও অনেকটা পিছিয়ে পড়েছিলেন সুনীল ছেত্রীরা। তবে দিন বদলাচ্ছে। ফের উন্নতি হচ্ছে ভারতের।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে তৃণমূলের সুখেন্দুশেখর, ঠাঁই পেলেন পিটি ঊষাও]

সার্বিকভাবে সময়টা ভারতীয় ফুটবলের (Indian Football) জন্য ভাল যাচ্ছে। সাফ কাপ (SAFF Cup), ইন্টার কন্টিনেন্টাল কাপের মতো টুর্নামেন্টে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেরা ভাল ফুটবল খেলছেন। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিটেও জয়ের তাগিদ দেখা যাচ্ছে। যা ফুটবল মহলে বেশ প্রসংশিত।

[আরও পড়ুন: মণিপুর ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ, হট্টগোলের জেরে মুলতুবি সংসদ অধিবেশন]

ক্রমতালিকায় এই উন্নতির ফলে এশিয়ার মধ্যে ১৮তম স্থানে আপাতত নিশ্চিন্ত ভারত। যার অর্থ আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারে তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়াটা নিশ্চিত হল সুনীল ছেত্রীদের। তবে এত কিছুর পরও একটাই আফসোস। এশিয়ান গেমসে ভারতীয় দলকে পাঠানোর ব্যাপারে এখনও সম্মতি দিল না কেন্দ্র সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.