Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Mohammedan SC

টানা সাত ম্যাচে হার, মহামেডানের সামনে অবনমনের চোখ রাঙানি আরও স্পষ্ট

ইন্টার কাশীর বিরুদ্ধে এই ম্যাচে ছিল তাঁদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেখানে লড়াকু ফুটবল খেলেও জয়ের মুখ দেখল না তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৯:১৭

options
link
টানা সাত ম্যাচে হার, মহামেডানের সামনে অবনমনের চোখ রাঙানি আরও স্পষ্ট zoom
আবারও হার মহামেডানের। ছবি ইন্টার কাশী সোশাল মিডিয়া।
Advertisement

ইন্টার কাশী ১ (আসিফ)
মহামেডান ০

আবারও একটা ম্যাচ, আবারও একটা হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। টানা সাত ম্যাচে হার সাদা-কালো ব্রিগেডের। রেড রোডের ক্লাব যেন অতীতের ছায়া মাত্র। আর সেটাই যেন প্রত্যেক ম্যাচে দেখা যাচ্ছে। হত ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারতে হয়েছিল মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা। ইন্টার কাশীর বিরুদ্ধে এই ম্যাচে ছিল তাঁদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেখানে লড়াকু ফুটবল খেলেও জয়ের মুখ দেখল না তারা। মহামেডানের সামনে অবনমনের চোখ রাঙানি আরও স্পষ্ট। 

Advertisement

রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ সামলে প্রতি আক্রমণ নির্ভর ফুটবলের পরিকল্পনা নিয়েছিলেন মহামেডান ফুটবলাররা। তাতে অবশ্য কাজের কাজ কিছু হয়নি। ১৫ মিনিটে মহম্মদ আসিফ খানের গোলে এগিয়ে যায় ইন্টার কাশী। গোলের পর আধিপত্য নিয়ে খেলতে থাকে তারা। কিছু সুযোগ কাজে লাগালে অবশ্য সমতায় ফিরতে পারত মহামেডান। বিরতির আগে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চেহারাটা বদলায়নি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে ইন্টার কাশী। সব মিলিয়ে ৫৮ শতাংশ বল পজিশন রাখে তারা। তবে বলে রাখা ভালো, বিপক্ষের গোলমুখ লক্ষ্য করে ১১ বার শট নিয়েছে মহামেডান। সেক্ষেত্রে পিছিয়ে ইন্টার কাশী (৮)। তবে গোলে বল রাখার ক্ষেত্রে এগিয়ে ওয়েন ভাজ, মাকান চোথেরা।

তবে বেশ কয়েকবার সুযোগ পেলেও দুই দলই গোল সংখ্যা বাড়াতে পারেনি তারা। সুযোগ কাজে লাগাতে পারেননি মেহরাজউদ্দিনের ছেলেরাও। শেষ পর্যন্ত মহামেডানের স্বদেশি ব্রিগেডের বিরুদ্ধে ১-০ গোলে জিতে ৮ নম্বরে থাকল ইন্টার কাশী। তাদের পয়েন্ট ১১। অন্যদিকে, টানা সাত ম্যাচ হেরে তলানিতে মহামেডান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.