Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

কোচির ভরা স্টেডিয়ামকেই ভয় পাচ্ছেন এটিকে কোচ শেরিংহ্যাম

আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেরল ব্লাস্টার্স বনাম এটিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৭:৩৪

options
link
কোচির ভরা স্টেডিয়ামকেই ভয় পাচ্ছেন এটিকে কোচ শেরিংহ্যাম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরল ব্লাস্টার্স বনাম এটিকে। ম্যাচের আগে কী কী ছবি মনে আসতে পারে? এটিকে ফ্যানরা ভাবতে পারেন, এই টিমকে তো আগেও অনেকবার হারানো গিয়েছে। এবারও তাই সমস্যা হবে না। এমনটা হতে পারে, ব্রিটিশ ধাঁচে কেরলিয়ানদের গুড়িয়ে দেওয়া যাবে। অর্থাৎ মনোভাব এটাই যে শচীন তেণ্ডুলকরের টিমকে উড়িয়ে দেওয়া সম্ভব। এটা যদি এটিকের কট্টর ফ্যানেদের চিন্তাভাবনা হয়, তাহলে এটিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। কোচ টেডি শেরিংহ্যাম কিন্তু সতর্ক। এবং তাঁর চিন্তাভাবনার তালিকায় প্রথমেই রয়েছে কোচির ভরা স্টেডিয়াম।

[২০১৮ বিশ্বকাপে ৩২টি দেশ চূড়ান্ত, কাদের দেখা যাবে রাশিয়ায়?]

কোচিতে গিয়ে কেরল ব্লাস্টার্সকে হারানো। ব্যাপারটা এটিকের কাছে নতুন কিছু নয়। এখনও পর্যন্ত দুই টিমের মুখোমুখি সাক্ষাত হয়েছে মোট আটবার। তার মধ্যে পাঁচবার জিতেছে এটিকে। একবার কেরল। আর দু’বার ড্র হয়েছে। প্রসঙ্গত, শেষবার ফাইনালে এই দুই টিমই লড়াইয়ে নেমেছিল। এবং সেখানে কেরলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকেই। এটিকে কোচ শেরিংহ্যামের চিন্তার জায়গা অনেক। যেমন, হিউমের মতো ভয়ংকর স্ট্রাইকাররা এবার এটিকে ছেড়ে কেরলে গিয়েছেন। টিমে নতুন মুখের সংখ্যা অনেক। এবং সবচেয়ে বড় কথা, দলের তারকা স্ট্রাইকার রবি কিন চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন। প্রস্তুতি সফরে কিন গোলের মধ্যে ছিলেন। সেটা ভরসা দিয়েছিল এটিকে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু তিনি না থাকলে? শেরিংহ্যাম প্রথম অ্যাওয়ে ম্যাচে নামার আগে বলে দিলেন, “ওর না থাকাটা অবশ্যই বড় ফ্যাক্টর। তবে আমাদের টিমে ম্যাচ জেতানোর ফুটবলারও অনেক আছে। আমাদের রক্ষণকে সতর্ক থাকতে বলেছি।” এটিকে কোচের সংযোজন, “এবার টিমের সেট আপটাই পুরো নতুন। এবং যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় বোনাসের মতো। ছেলেদের তাই বলে দিয়েছি, জয় ছাড়া আর কিছু ভাবছি না।”

Advertisement

[দূষণ রোধে এগিয়ে আসতে দিল্লিবাসীকে বার্তা বিরাট কোহলির]

তবে শেরিংহ্যামের ভয়ও আছে। আর সেটা হলুদ ঝড়। কোচিতে খেলা থাকা মানেই, প্রায় ষাট হাজার ফ্যান হলুদ জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত থাকেন। নাগাড়ে প্রিয় দলের হয়ে গলা ফাটিয়ে যান। শেরিংহ্যাম তাই বলছিলেন, “অ্যাওয়ে ম্যাচে সবরকম চাপ নিয়ে খেলতে হবে। এটাই স্বাভাবিক। কিন্তু কোচিতে সমর্থনের চাপটা কিন্তু ফ্যাক্টর। ছেলেদের বলেছি, এরকম স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়াটাও বড় ব্যাপার। নিজেদের প্রমাণ করো। ওদের সমর্থনের ব্যাপারটা নিয়ে চাপে আছি।”

[আগামী নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়তে চান এই পর্নস্টার!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.