Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Mohun Bagan

ক্লাবকর্তাদের চাপে পিছু হটল ফেডারেশন, মোহনবাগান-ওড়িশা ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি

ফেডারেশনের জানার পরই ক্ষোভে ফুঁসে ওঠেন ক্লাব কর্তারা। ক্লাব সচিব সৃঞ্জয় বোস ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে একহাত নিয়ে জানিয়ে দেন, ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দেখতে যাবেন না তিনি।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৭:৩৭

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৭:৩৭

options
link
ক্লাবকর্তাদের চাপে পিছু হটল ফেডারেশন, মোহনবাগান-ওড়িশা ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি zoom
ক্লাবকর্তাদের চাপে সুর নরম ফেডারেশনের। ফাইল ছবি।

সমর্থকদের প্রতিবাদ ও ক্লাবকর্তাদের প্রবল চাপের সামনে পিছু হটল ফেডারেশন। আগামী ৬ মার্চ মোহনবাগান-ওড়িশা ম্যাচে স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করল এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি। পুরো স্টেডিয়াম খোলা না হলেও, আংশিকভাবে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সোশাল মিডিয়ায় সমর্থকদের সুখবর জানিয়েছে ক্লাব।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কেরালার বিরুদ্ধে ম্যাচে দর্শকদের ‘নিয়মবিরুদ্ধ আচরণে’র অভিযোগে আসন্ন ওড়িশা এফসি ম্যাচটি ‘রুদ্ধদ্বার’ করার নির্দেশ দেয় এআইএফএফ। মঙ্গলবার সকালেই সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে মোহনবাগান (Mohun Bagan)। ক্লাবের তরফে জানানো হয়, আর্থিক জরিমানার সিদ্ধান্ত মানলেও সমর্থক ছাড়া ম্যাচ আয়োজনে তারা রাজি নয়। পালটা সরকারিভাবে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটিতে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়। যদিও প্রাথমিকভাবে সেই আবেদন প্রত্যাখ্যান করে ফেডারেশন। বলে হয় আবেদন নিয়ম মেনে করা হয়নি।

ফেডারেশনের জানার পরই ক্ষোভে ফুঁসে ওঠেন ক্লাব কর্তারা। ক্লাব সচিব সৃঞ্জয় বোস ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে একহাত নিয়ে জানিয়ে দেন, ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দেখতে যাবেন না তিনি। এআইএফএফ ফুটবলটা তুলে দিয়েছে। এবার দর্শকদেরও তুলে দিতে চাইছে। সৃঞ্জয় বলেন, যিনি ফেডারেশন চালাচ্ছেন, তিনি ফুটবলটা তুলে দিয়েছেন। এখন দর্শকদেরও উঠিয়ে দিতে চাইছে। এমনিতেই ফুটবল ম্যাচে খুব একটা দর্শক হয় না। সেখানে এরকম একটা সিদ্ধান্ত! প্রতিটি মোহনবাগান সমর্থকের উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা। কালো ব্যাচ পরে প্রতিবাদ জানানো উচিত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

ক্লাবের তরফে এই কড়া অবস্থানে ঢোঁক গিলতে বাধ্য হয় ফেডারেশন। শেষ পাওয়া খবর পর্যন্ত, আগামী ৬ মার্চের ম্যাচে আংশিকভাবে হলেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। তবে ঠিক কত পরিমাণ দর্শক প্রবেশ করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.