তাঁর দিকে তাকিয়ে গোটা আর্জেন্টিনা। তাঁর পায়ের জাদু দেখার অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলভক্তরা। কিন্তু মার্কিন মুলুকে বিশ্বকাপে (FIFA World Cup 2026) নামার আগে লিওনেল মেসিকে (Messi) যেন বারবার কোনও না কোনও কারণে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে, বিরক্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। যেমনটা হল শনিবার। বিশ্বকাপের ফটোশুটে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হল লিও-কে।
এই বিষয়ে আরও খবর
আসলে রবিবার ভোরে একটি স্টেডিয়ামের ভিতরে চলছিল মেসিদের ফোটোশুট। সেখানে উচ্চশব্দে বাজছিল গান। ফটোশুটের সময় উচ্চগ্রামের ওই গানের আওয়াজ বিরক্তির উদ্রেক করেন মেসির। লাজুক স্বভাবের মেসি বরাবরই একটু মিতভাষী। কিন্তু এদিন বিরক্তি গোপন করলেন না তিনি। সাফ বলে দিলেন, ‘গানটা একটু বেশিই জোরে বাজছে না।’ তার পরে অবশ্য গানের আওয়াজ কমানো হয়। ফটোশুট চালু রাখেন মেসিরা।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে মেসি বিশেষ বিরক্ত হননি। যেটুকু বলছেন, সেটা নিতান্তই অনুযোগ। কিন্তু লিও-কে যারা চেনেন তাঁরা জানেন, পরিস্থিতি খুব বিরক্তিকর না হলে ওটুকুও বলতেন না তিনি। সেটা বোধহয় আয়োজকরাও বুঝে যান। তাই সঙ্গে সঙ্গে গানের আওয়াজ কমিয়ে দেওয়া হয়।
LIONEL MESSI PHOTO SHOOT AHEAD OF THE 2026 WORLD CUP. pic.twitter.com/aG8sZTHeHt
— USHIE🇵🇹 (@ustonysilva) June 12, 2026
এবারের বিশ্বকাপে মেসির ফিটনেস নিয়ে এমনিতেই ঘাম ঝরছে আর্জেন্টিনা শিবিরে। একটা সময় আদৌ প্রথম ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে সে সংশয় মিটেছে। প্রস্তুতি ম্যাচে লিও মাঠে নেমেছেন। এবার মুল পর্বে নামার পালা। বুধবার ভারতীয় সময় ভোরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তাঁর আগে ফটোশুটে কিঞ্চিৎ বিরক্তি দেখা গেল লিওর মুখেচোখে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভারতই বিশ্বগুরু! ‘আমরা এখন সমস্যা সমাধান করি’, প্রযুক্তিক্ষেত্রে দেশের জয়গাথা শোনালেন মোদি
-
রুই-কাতলা নয়, পুকুরে জাল ফেলতেই উঠে এল আগ্নেয়াস্ত্র-কার্তুজ! নেপথ্যে তৃণমূল?
-
ভুল করে পায়ে দড়ি না বেঁধেই বাঞ্জি জাম্পিং! ১৩০ ফুটের খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর
-
ফুটবল, প্রেম কিংবা প্রতিবাদ, রাত জেগে বাঙালি…
-
সঙ্গে অভিষেকের চিঠি, ‘বিদ্রোহী’দের আগেই স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ সাগরিকা-কীর্তি




