Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Minerva Academy

লিভারপুলকে ৬ গোলে ওড়াল মিনার্ভা, মেসি-নেইমারদের ঐতিহ্যবাহী টুর্নামেন্টে দাপট ভারতের ক্লাবের

মেসি-নেইমার-ইয়ামালদের মঞ্চে বিধ্বংসী পারফরম্যান্স রাজ সিং, আজম খানদের। ভারতীয় ফুটবলের আঁধার কবে-কীভাবে কাটবে বলা শক্ত। তার মধ্যেও আশার আলো মিনার্ভা অ্যাকাডেমির পারফরম্যান্স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ০৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ০৯:২৬

options
link
লিভারপুলকে ৬ গোলে ওড়াল মিনার্ভা, মেসি-নেইমারদের ঐতিহ্যবাহী টুর্নামেন্টে দাপট ভারতের ক্লাবের zoom
লিভারপুল ম্যাচের আগে মিনার্ভা অ্যাকাডেমির কিশোর ফুটবলাররা। ছবি: মিনার্ভার সোশাল মিডিয়া
Advertisement

ভারতীয় ফুটবলের আঁধার কবে-কীভাবে কাটবে বলা শক্ত। তার মধ্যেও আশার আলো মিনার্ভা অ্যাকাডেমির পারফরম্যান্স। কাতালুনিয়ার ঐতিহ্যশালী টুর্নামেন্ট এমআইসি কাপে বিধ্বংসী ফুটবলে লিভারপুলকে ওড়াল ভারতের ক্লাব। অনূর্দ্ধ-১৫ পর্যায়ে ইংল্যান্ডের দলকে ৬-০ গোলে হারাল মিনার্ভা অ্যাকাডেমি।

এমআইসি কাপ গত ২৫ বছর ধরে স্পেনের ফুটবল ঐতিহ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছে। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, জেরার্ড পিকে, লামিনে ইয়ামাল, পেদ্রির মতো ফুটবল তারকারা বিভিন্ন সময়ে এই টুর্নামেন্টে ক্লাব বা দেশের হয়ে খেলেছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো প্রসিদ্ধ ক্লাব সেখানে নিয়মিত খেলে। এবার সেখানে দাপট দেখাল রাজ সিং, আজম খানরা।

Advertisement

এই টুর্নামেন্টে আগে আমেরিকার ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছিল মিনার্ভা। লিভারপুলের বিরুদ্ধে বরং আরও তেড়েফুঁড়ে খেলল ভারতের ছেলেরা। ২ মিনিটে মিনার্ভাকে এগিয়ে দেয় মহম্মদ আজম খান। কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ায় লিশান অমরসন সিং। আজম আরও একটি গোল করে। আর হ্যাটট্রিক করে রাজ সিং। সব মিলিয়ে ৬-০ গোলে জেতে। ম্যাচের আগে মিনার্ভার কর্ণধার যেভাবে কিশোর ফুটবলারদের উদ্বুদ্ধ করেছেন, তা ইতিমধ্যে ভাইরাল। ম্যাচ জয়ের পর মিনার্ভা সোশাল মিডিয়ায় লেখে, ‘তোমরা কখনই একা হাঁটবে না, কারণ গোটা দেশ তোমাদের সঙ্গে আছে।’ উল্লেখ্য, ‘তুমি কখনই একা হাঁটবে না’- এটা লিভারপুল সমর্থকদের অ্যান্থেম।

একদিকে যখন মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৫ ফুটবোলাররা লিভারপুলকে ৬ গোলে হারাচ্ছে, তখন জাতীয় দলের অবস্থা ভয়াবহ। অনূর্ধ্ব-২০ সাফ কাপের ফাইনালে বাংলাদেশের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে গেল ভারতের ছেলেরা। গোটা ম্যাচে সংঘবদ্ধ আক্রমণের চিহ্ন নেই। টাইব্রেকারের আগেও সুষ্ঠু পরিকল্পনা লক্ষ্য করা যায়নি। সব মিলিয়ে মহেশ গাওলির কোচিং নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.