সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে বেহাল অবস্থা মহামেডান স্পোর্টিং ক্লাবের। এবার রেনবোর কাছেও ১-২ গোলে হারতে হল সাদা-কালো ব্রিগেডকে। কলকাতা লিগের গত ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ০-১ গোলে পরাজিত হয়েছিল তারা। এ ম্যাচে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা জয়ের সরণিতে ফিরতে পারেন কি না, সেটাই ছিল দেখার। কিন্তু শেষপর্যন্ত হতাশ করলেন বৈদ্যনাথ মুর্মু, সজল বাগরা।
শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকে খারাপ খেলেনি মহামেডান। যদিও রেনবোও ছেড়ে কথা বলেনি। প্রতিপক্ষের খেলার গতি বুঝে তারাও আক্রমণে উঠে আসছিল। যদিও প্রথমার্ধে কোনও পক্ষই কোনও গোল দিতে পারেনি। দুই দলই বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মহামেডানকে এগিয়ে দেন শিবা মাণ্ডি। তাঁকে অনবদ্য ক্রস বাড়িয়েছিলেন সাদা-কালো অধিনায়ক সজল বাগ। গোলের পর আরও উজ্জীবিত ফটবল খেলতে থাকেন মহামেডান ফুটবলাররা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেখান থেকে গোল আসেনি।
৭৬ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল মহামেডান। কিন্তু এরপরেই পুরনো রোগে ভুগতে দেখা যায় সাদা-কালো ফুটবলারদের। রেনবোকে ৭৭ মিনিটে সমতায় ফেরান সৌভিক ঘোষাল। ৮২ মিনিটে রেনবোর হয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন অমরনাথ বাস্কে। মহামেডান কবে জয়ে ফিরবে? কেনই বা তাদের হাল এমন বেহাল? সোশাল মিডিয়ায় সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকরা। কলকাতা লিগের অপর ম্যাচে এরিয়ান ক্লাব ৩-১ গোলে হারিয়ে দিয়েছে সাদার্ন সমিতিকে।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?