প্রসূন বিশ্বাস: নির্বাচনের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান। সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়। সেখানে ঠিক হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছে, তাঁদের হাতে ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই কমিটিই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। তারপর সেই কমিটিই নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে। এছাড়া লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্লাব তাঁবুতে মিটিংয়ে উপস্থিত ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষ, সৌমিক বোস-সহ আরও অনেকে। ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য প্রমুখ। কুণাল ঘোষ জানান, “আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ মার্চ পরবর্তী বৈঠক। সেই বৈঠকে নির্বাচনী বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই বোর্ডই সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে হবে এবং তার প্রক্রিয়া কী হবে।” এছাড়া ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোসও। তাঁকে ঘিরে ছিল উৎসাহী সমর্থকদের ভিড়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে অভিনন্দন বার্তা পাঠানো হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আরও একবার আইএসএল লিগ শিল্ড জয় করল আমাদের প্রিয় মোহনবাগান ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম কোনও দল পরপর দুবার এই কৃতিত্ব অর্জন করার অনন্য নজির স্থাপন করল। বাংলাকে আবার ভারত সেরা করার জন্য ক্লাবের সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, কর্মকর্তা এবং অসংখ্য সমর্থক অনুরাগীকে আমি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
লিগ শিল্ড জয় উপলক্ষে এদিন ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। তবে সেখানে কোনও ফুটবলার উপস্থিত ছিলেন না। লিগ শিল্ড জিতলেও, এখনও আইএসএল কাপ বাকি। সেই লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত উৎসবে মাততে নারাজ মোলিনা। এছাড়া ক্লাব তাঁবুর পিছনে মালিদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। সেটারও উদ্বোধন হবে ২০ মার্চ।
সর্বশেষ খবর
-
সম্মুখ সমরে সইফ-অক্ষয়, কেমন হল ‘হ্যায়ওয়ান’? রইল রিভিউ
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!