প্রসূন বিশ্বাস: আইএসএলের নয়া মরশুমের আগে বড় চমক মোহনবাগানের। সবুজ-মেরুনে সই করলেন অস্ট্রেলিয়ার এ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার টম অলড্রেড (Tom Aldred)। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার গত মরশুমে এ লিগের ক্লাব ব্রিসবেন রোরের অধিনায়ক ছিলেন। স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলেও খেলেছেন তিনি।
৩৩ বছর বয়সি এই সেন্টারব্যাকের জন্ম ইংল্যান্ডে। একটা সময় ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের একাধিক ক্লাবে খেলেছেন। স্কটল্যান্ডের (Scotland) একাধিক ক্লাবে খেলেছেন। ২০১৯ সাল থেকে গত মরশুম পর্যন্ত তিনি খেলেছেন এ লিগের ক্লাব ব্রিসবেন রোরের হয়ে। চার মরশুমে ব্রিসবেনের হয়ে ১০৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। গোটা তিনেক গোলও করেছেন। আগামী মরশুমে তাঁকে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে।
Itna confidence kaise! 🤯
OFFICIAL! Welcome @tomaldred_20! 💚♥️#MBSG #SRMB #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/eHuWCLFEOJ
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 2, 2024
[আরও পড়ুন: অলিম্পিকের আগেই চোট, ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়ালেন নীরজ]
আগামী মরশুমের জন্য দল গোছানোর পালা শুরু করেই চমক দিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ভারতের অন্যতম সেরা মিডফিল্ডার আপুইয়া এখন সবুজ-মেরুন জার্সিতে। জেমি ম্যাকলারেনের মতো এ লিগ খেলা তারকারও মোহনবাগানে আসা কেবল সময়ের অপেক্ষা। এর মধ্যে আবার গত মরশুমের তিন তারকা জনি কাউকো, ব্র্যান্ডন হ্যামিল (Brandon Hamil) এবং হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে সবুজ-মেরুন শিবির। গত মরশুমে ডিফেন্সে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন হ্যামিল আর ইউস্তে। তাঁদের কাউকে আগামী মরশুমে দেখা যাবে না সবুজ-মেরুন জার্সিতে।
[আরও পড়ুন: গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক, কোপার শেষ আটে পৌঁছল অপ্রতিরোধ্য উরুগুয়ে]
হ্যামিল এবং ইউস্তের অনুপস্থিতিতে সবুজ-মেরুন রক্ষণে একজন বিদেশি স্টপারের প্রয়োজন ছিল। শোনা যাচ্ছিল, ক্লাব কর্তারা ভাল মানের বিদেশি স্টপার খুঁজতে ইউরো এবং কোপার দিকে নজর রাখছিলেন। শেষ পর্যন্ত এ লিগের অন্যতম সেরা ডিফেন্ডারকে সই করাল সবুজ-মেরুন শিবির।
সর্বশেষ খবর
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ