Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ISL Mohun Bagan

ফেরান্দোর সামনে আজ হায়দরাবাদ, চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান

শেষ ম্যাচ কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে কলকাতা আসছে হায়দরাবাদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২২, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৬, ২০২২, ১৬:০৩

options
link
ফেরান্দোর সামনে আজ হায়দরাবাদ, চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে এটাই লিগের কঠিনতম ম্যাচ। কারণ এবার লড়াই লিগ টপারের বিরুদ্ধে। অথচ এমন ম্যাচে নামার আগে সেরা অস্ত্রটাই নেই মোহনবাগান (Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) হাতে। এসিএলে চোট নিয়ে ছিটকে গিয়েছেন মিডফিল্ডার জনি কাউকো। চোট রয়েছে আরও দুই বিদেশির। ফলে ঘরের মাঠে হায়দরাবাদ এফসির মুখোমুখি হওয়ার আগে চাপ বাড়ছে ফেরান্দোর।

শেষ ম্যাচ কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে কলকাতা আসছে হায়দরাবাদ (Hyderabad)। তার উপর হাঁটুর চোট নিয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন গতবারের চ্যাম্পিয়নদের বড় ভরসা গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি। তবে প্রতিপক্ষের এমন অবস্থার সুযোগ পুরোপুরি নেওয়ার উপায় নেই মোহনবাগানের। কারণ, শেষ ম্যাচে গোয়া থেকে হেরে ফিরেছে তারাও। তার উপর সেই ম্যাচে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য বাইরে কাউকো। দলের প্রাণভোমরা হয়ে মোহনবাগানের খেলা অনেকটাই নিয়ন্ত্রণ করতেন এই দীর্ঘদেহী ফিনিশ মিডফিল্ডার। তাঁর অনুপস্থিতিতে যে বড় ভরসা হতে পারতেন, সেই দিমিত্রি পেত্রাতোসেরও হালকা চোট রয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: প্রিয় মেসি, নশ্বর পৃথিবীতে আর একবার হয়ে ওঠো মানুষের ঈশ্বর]

 

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় তিনি নেই বলেই খবর। এমনকি তাঁকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজাতে হতে পারে মোহনবাগানকে। আরেক বিদেশি ফ্লোরেন্তিন পোগবাও ফিট নন। ম্যাচের আগের দিন বিকেলে দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে হয়তো তিন বিদেশি নিয়েই নামবেন ফেরান্দোরা।

তবে ঘরের মাঠে পুরো পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী কোচ ফেরান্দো। তাঁর কথায়, “হায়দরাবাদ ভাল দল। গত কয়েক বছর ধারাবাহিকভাবে ভাল খেলছে। তবে আমার কাছে নিজের দলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।’’

[আরও পড়ুন: ফুটবলারদের পুজো করা ‘ইসলাম বিরোধী’, মুসলিম সংগঠনের রোষানলে ফুটবলভক্তরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.