সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বাবা হলেন নেইমার জুনিয়র। ঘর আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। সদ্যোজাতর ছবি নিজেই পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
আজ, শনিবার সকালে X হ্যান্ডেলে ব্রাজিলীয় পোস্টার বয় চারটি ছবি পোস্ট করেন। যেখানে সদ্যোজাত এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডির সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে লিখেছেন, “আমাদের জীবন পরিপূর্ণ করতে এসেছে মাভি। তোমায় স্বাগত কন্যা। তোমায় ভীষণ ভালবাসি। আমাদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।” নেইমারের (Neymar Jr) পাশাপাশি সন্তানের ছবি শেয়ার করেছেন তাঁর প্রেমিকা ব্রুনাও। যেখানে দেখা যাচ্ছে, সদ্যোজাত মাভিকে চুমু খাচ্ছেন তাঁরা। স্বাভাবিক ভাবে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নেইমার ও ব্রুনা। মাভির ছবি দেখে অনেকেই লিখেছেন, “স্বাগত মাভি। ঈশ্বর তোমার মঙ্গল করুক। কী সুন্দর একটা মুহূর্ত।”
Nossa Mavie chegou pra completar as nossas vidas ❤️🙏🏼
Seja bem-vinda, filha!
Você já é muito amada por nós.. obrigada por ter nos escolhido ✨#BrunaBiancardi pic.twitter.com/0BjF2o0xAL— Neymar Jr (@neymarjr) October 7, 2023
[আরও পড়ুন: ইউক্রেনকে হাতিয়ার দিতে চাইছে না আমেরিকা! ক্রমে পালটাচ্ছে মত]
ব্রুনার সঙ্গে প্রেমের সম্পর্ক দীর্ঘদিন গোপনই রেখেছিলেন আল হিলালের (Al-Hilal) স্ট্রাইকার। তবে গত বছর ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। তখন থেকেই জানা যায়, ব্রুনার ভালোবাসাতেই হাবুডুবু খাচ্ছেন নেইমার। আর এবার তো ব্রুনার সন্তানের বাবা হওয়ার খবরও প্রকাশ্যে আনলেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: কামদুনিতে CID, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের]
সর্বশেষ খবর
-
জারি গ্রেপ্তারি পরোয়ানা, আগাম জামিন চেয়ে হাই কোর্টে অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়ক
-
কাকলিদের ‘ভরসা’র এনসিপিআই প্রধান কুণ্ডু দম্পতি, জানেন দলের কত সম্পত্তি?
-
এবার ফেসবুকে আত্মপ্রকাশ ‘বড় দল’ এনসিপিআইয়ের, হোয়াটঅ্যাপেও গ্রুপ ‘বিদ্রোহী’দের
-
প্রবল গরমে কীভাবে কমবে বিদ্যুতের বিল? উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু আরিয়ানের সিরিজের শুটিং?