বেঙ্গল সুপার লিগে (Bengal Super League) একপেশে লড়াই দেখল ফুটবলপ্রেমীরা। এফসি মেদিনীপুরকে গোলের মালা পরাল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। জয়ের পর পয়েন্ট টেবিলের তিমিরেই রইল মেদিনীপুর। চারে উঠল নর্থবেঙ্গল। যদিও এখনও নকআউট নিশ্চিত হয়নি তাদের।
শনিবার কল্যাণী স্টেডিয়ামে বিএসএলের ৫০তম ম্যাচে নর্থবেঙ্গলের দাপুটে ফুটবলের সামনে কার্যত চোখে সর্ষেফুল দেখেছে মেদিনীপুর। যদিও ৩৭ মিনিট পর্যন্ত বোঝা যায়নি এমন ‘ট্র্যাজিক’ অপেক্ষা করছে মেদিনীপুরের সামনে। নর্থবেঙ্গল প্রথম গোলের দেখা যায় ৩৮ মিনিটে। অ্যান্ডির গোলে এগিয়ে যায় তারা। এরপরেই কার্যত গোল উৎসবে মেতে ওঠে উত্তরবঙ্গ। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান রৌনক।
আরও পড়ুন:
প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫) সোনমের গোলে স্কোর লাইন ৩-০ করে বিরতিতে যায় নর্থবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় থাকে। ৬৩ মিনিটে আমোসের গোলে ৪-০ এগিয়ে যায় পাহাড়ের দলটি। ৭৭ মিনিটে ফের গোল অ্যান্ডির। ৮১ মিনিটে রাজিবুল, ৮৮ মিনিটে ডেভিড, ৯২ মিনিটে (৯০+২) রিকির গোলে স্কোর শিট হয় ৮-০। ৯৪ মিনিটে মেদিনীপুরের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন সুচন্দ্র।
তবে এখনও চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়নি। এই ম্যাচ জয়ের ফলে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। তাদের একটি ম্যাচ বাকি। শেষ চারে উঠতে গেলে ২৬ জানুয়ারি নর্থ ২৪ পরগনাকে হারাতেই হবে তাদের। ফলে সেই ম্যাচটির দিকেই এখন সব চোখ বাংলার ফুটবলভক্তদের। উল্লেখ্য, ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে জেএইচআর রয়্যাল সিটি এফসি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য