Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
CFL

না থেকেও ছিলেন পাঠচক্রের ডাগআউটে! সদ্যপ্রয়াত কোচ পার্থ সেনকে স্মরণ ফুটবলারদের

চলতি কলকাতা লিগে পার্থ সেনের চেয়ারটি সংরক্ষিত থাকতে চলেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১৮:০৮

options
link
না থেকেও ছিলেন পাঠচক্রের ডাগআউটে! সদ্যপ্রয়াত কোচ পার্থ সেনকে স্মরণ ফুটবলারদের zoom
ছবি সোশাল মিডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না থেকেও তিনি আছেন। আপন সত্যে সর্বত্র তিনি আছেন। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কলকাতা লিগের ভরা মরশুমে পাঠচক্রের হেডকোচ পার্থ সেনের আকস্মিক প্রয়াণে থমকে গিয়েছিল কলকাতা ময়দান। বুধবার, নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে সদ্যপ্রয়াত কোচ পার্থ সেনকে স্মরণ করলেন পাঠচক্রের ফুটবলাররা।

বুধবার পাঠচক্রের ডাগআউটে তাঁর চেয়ারে কেউ বসেননি। চলতি কলকাতা লিগে পার্থ সেনের চেয়ারটি সংরক্ষিত থাকতে চলেছে। এমনই তাঁর ফেসবুক পোস্টে ঘোষণা করেছেন পাঠচক্রের কর্তা নবাব ভট্টাচার্য। এদিন সেই চেয়ারে রাখা ছিল পার্থ সেনের ছবি। তাঁকে ছাড়া বুধবার কলকাতা লিগে এই প্রথম মাঠে নামে পাঠচক্র। তাদের বিপক্ষে ছিল কলকাতা কাস্টমস। যদিও কাস্টমস ঝড়ে দিশাহারা হয়ে যায় পাঠচক্র। ১-৩ ব্যবধানে হেরে গেল তারা। কাস্টমসের হয়ে জোড়া গোল করেন সুময় সোম। আরও একটি গোল করেন ঝন্টু প্রসাদ। পাঠচক্রের একমাত্র গোলদাতা শুভেন্দু শেখর সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১২ আগস্ট বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে পাঠচক্রের ডাগআউটে বসেছিলেন পার্থ সেন। সুস্থই ছিলেন। গত বৃহস্পতিবার সকালে ইউনাইটেডের জুনিয়র টিমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মাঠে যাওয়ারও কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মধ্য পঞ্চাশেই না ফেরার দেশে চলে যান প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এই কোচ।

ইউনাইটেডের সঙ্গে যুক্ত হওয়ার আগে নারায়াণপুর ইউনাইটেডের কোচ ছিলেন পার্থ সেন। সেই সময় ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্যের নজরে আসেন তিনি। সেখান থেকে ২০১০ সালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হন তিনি। সেই শুরু। তারপর এই ক্লাবের সঙ্গে তাঁর নাড়ির যোগ গড়ে ওঠে। ২০১৬ সালে দিল্লিতে অনুষ্ঠিত মীর ইকবাল ট্রফিতে বাংলা সাব জুনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। ২০১৯-এ বাংলার সন্তোষ ট্রফি দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব সামলেছিলেন।

সব সময় জুনিয়রদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন তিনি। পার্থ সেনের হাত ধরে ময়দানে প্রতিষ্ঠিত হয়েছেন বহু তরুণ ফুটবলার। ইউনাইটেড স্পোর্টসে বিভিন্ন দায়িত্ব সামলেছিলেন যেমন, তেমনই কিছুদিন রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কোচিংয়েও নিয়োজিত ছিলেন। সেখানেও যথেষ্ট সফল নাম তিনি। সাফল্যের সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে কাজ করে ফিরেছিলেন ইউনাইটেড পরিবারে। ইউনাইটেডের ‘বি’ টিম নামে খ্যাত পাঠচক্রের দায়িত্ব নিয়ে দলকে উচ্চতায় পৌঁছে দেওয়ার কাণ্ডারি তিনি। আর এদিন নৈহাটি স্টেডিয়ামে খেলা শুরুর আগে পাঠচক্রের কোচকে নিয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.