সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে আইএসএল। মুম্বই সিটি, মোহনবাগান, গোয়া, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আইএসএলের প্লে অফে। ষষ্ঠ পজিশন নিয়েই লড়াই চলছে চেন্নাইয়িন, ওড়িশা এবং ইস্টবেঙ্গলের মধ্যে। এর মধ্যেই আইএসএল প্লে অফের সম্ভাব্য দিনক্ষণ জানা গেল।
সূত্রের খবর অনুযায়ী, প্লে অফের নক আউট পর্ব হতে পারে চলতি মাসের ১৯-২০ তারিখ। চার দলের সেমিফাইনালের প্রথম লেগ হতে পারে এপ্রিলের ২৩-২৪ তারিখ। শেষ চারের দ্বিতীয় লেগ হতে পারে ২৮-২৯ এপ্রিল। ফাইনাল হতে পারে ৪ অথবা ৫ মে।
[আরও পড়ুন: ‘মুহূর্তটা উপভোগ কর’, কেকেআর তারকাকে পরামর্শ ধোনির]
এদিনই জামশেদপুরের আইএসএল অভিযান শেষ হয়ে গেল। এফসি গোয়া ৩-২ গোলে হারিয়েছে খালিদ জামিলের জামশেদপুরকে। ফলে ১০ নম্বরে শেষ করল তারা। শেষ ল্যাপে এসে রীতিমতো জমে উঠেছে আইএসএল। লিগ শিল্ড জেতার দৌড়ে রয়েছে মুম্বই সিটি এবং মোহনবাগান। ১১ এপ্রিল মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু। আর ১৫ তারিখ ঘরের মাঠে সবুজ-মেরুনের সামনে মুম্বই সিটি। দুটো ম্যাচ জিতলেই মোহনবাগান জিতে নেবে লিগ শিল্ড।
ষষ্ঠ পজিশন এবং এক নম্বর পজিশনে কে, তা নিয়ে জমে উঠেছে এবারের আইএসএল। বুধবার দিল্লিতে পাঞ্জাবের মুখোমুখি ইস্টবেঙ্গল। এই ম্যাচ লাল-হলুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্লেস কুয়াদ্রাতের দলকে জিততেই হবে ম্যাচটা। তার পরে অপেক্ষা করে থাকতে হবে নর্থ ইস্ট ও চেন্নাইয়িনের বাকি ম্যাচের দিকে।
[আরও পড়ুন: ‘আমি হিসেব রাখি না’, আইপিএলে নয়া রেকর্ড গড়েও ‘অভিমানী’ জাদেজা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক