Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
East Bengal

যুবভারতীতে খেলবে না ইস্টবেঙ্গল? আইএসএল শুরুর আগেই বিনিয়োগকারীদের সঙ্গে শুরু মাঠ দ্বন্দ্ব!

মাঠের বাইরে যখন এই অবস্থা, তখন পঞ্চম বিদেশি হিসেবে স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারিকে দলে নিল ইস্টবেঙ্গল। ৩২ বছর বয়সি ফুটবলার ৯ নম্বর জার্সি পরবেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:২৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:২৫

options
link
যুবভারতীতে খেলবে না ইস্টবেঙ্গল? আইএসএল শুরুর আগেই বিনিয়োগকারীদের সঙ্গে শুরু মাঠ দ্বন্দ্ব! zoom
যুবভারতীতেই খেলবে ইস্টবেঙ্গল! ফাইল ছবি।
Advertisement

আইএসএল শুরু হতে আর দিন কয়েক বাকি। তার আগেই কি সমস্যা শুরু ইস্টবেঙ্গলে? বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে বিবাদের সুর লাল-হলুদে। যার নেপথ্যে আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ আয়োজনে মাঠ সংক্রান্ত বিতর্ক। যা নিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন কর্মকর্তারা। তারপরও সমস্যার সমাধান হচ্ছে না।

এমনিতেই এবারের লিগ শুরু হচ্ছে অনেক পর। সংক্ষিপ্ততম আইএসএলের জন্য রীতিমতো তেড়েফুঁড়ে অনুশীলন করছেন সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীরা। কড়া নজর হেড স্যর অস্কার ব্রুজোর। এদিন নতুন বিদেশির কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু খেলবেন কোন মাঠে? সেটা নিয়েই যত দ্বন্দ্ব। ইমামি কর্তারা চাইছেন যুবভারতী নয়, কিশোরভারতীতে ম্যাচ আয়োজন করতে। তাতে খরচ কম হবে। এমনকী শোনা যাচ্ছে, এআইএফএফ’কে তারা এই বিষয়ে জানিয়েও দিয়েছেন। যে স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ১২ হাজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই সহমত নন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। ইমামির সিদ্ধান্ত নিয়ে আগেই সুর চড়িয়েছেন ক্লাব কর্তা দেবব্রত সরকার। তিনি বলেছেন, “আমরা সমর্থকদের ক্লাব। আইএসএলের ম্যাচের জন্য সমর্থকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল। কিশোর ভারতীতে খেললে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। যদি সমর্থকরা মাঠে যেতে না পারে, তাহলে আমাদের কর্মসমিতির কেউ মাঠে যাব না। আমরা ইমামির কাছে কৃতজ্ঞ। কিন্তু তাঁরা আমাদের বলেছেন, যতক্ষণ না বিকল্প পাওয়া যাবে, ততক্ষণ আমাদের সঙ্গে আছেন। ওঁদের খেলাধুলোয় খুব একটা আগ্রহ নেই। আমরাও বিকল্প খোঁজার চেষ্টা করছি।”

সেক্ষেত্রে কি বিচ্ছেদ আসন্ন? ক্লাবকর্তারা মুখ না খুললেও আশঙ্কা থেকেই যাচ্ছে। জানা গিয়েছে, শুধু ডার্বি হতে পারে যুবভারতীতে। তাও মোহনবাগানের সঙ্গে ম্যাচ আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে।

যদি সমর্থকরা মাঠে যেতে না পারে, তাহলে আমাদের কর্মসমিতির কেউ মাঠে যাব না। ইমামি কর্তারা আমাদের বলেছেন, যতক্ষণ না বিকল্প পাওয়া যাবে, ততক্ষণ আমাদের সঙ্গে আছেন। ওঁদের খেলাধুলোয় খুব একটা আগ্রহ নেই। আমরাও বিকল্প খোঁজার চেষ্টা করছি।

মাঠের বাইরে যখন এই অবস্থা, তখন পঞ্চম বিদেশি হিসেবে স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারিকে দলে নিল ইস্টবেঙ্গল। ৩২ বছর বয়সি ফুটবলার ৯ নম্বর জার্সি পরবেন। এর আগে এশিয়ার একাধিক ক্লাবে খেলেছেন। হিরোশি ইবুসুকি ও হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ফলে গোল করতে এখন ভরসা ইউসেফই।

Report says East Bengal will play in Kishore Bharati instead of Yuva Bharati in ISL
ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি ইউসেফ এজেজ্জারি।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.